1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কুয়েটের নয়া উপ-উপচার্য প্রফেসর ড. শেখ শরীফুল আলম - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

কুয়েটের নয়া উপ-উপচার্য প্রফেসর ড. শেখ শরীফুল আলম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. শেখ শরীফুল আলম।মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন কুয়েট এর ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শেখ শরীফুল আলম’কে চার বছর মেয়াদে নিয়োগ দেন।বুধবার প্রশাসনিক ভবনে ভাইস-চ্যান্সেলর দপ্তরে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার,বিভাগীয় প্রধান,পরিচালক,দপ্তর প্রধান,প্রভোস্ট,শিক্ষক,কর্মকর্তা,কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কুয়েটের ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শেখ শরীফুল আলম ইতোপূর্বে অত্র বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের বিভাগীয় প্রধান,কুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আইইইই এর সদস্য ,ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ (আইবি) এর লাইফ ফেলো,বাংলাদেশ ইলেক্ট্রনিক্স সোসাইটি (বিইএস) এবং বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি (বিপিএস) এর লাইফ সদস্য এবং সদস্য,বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর সদস্য।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়,তার ৪২ টির অধিক গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন জার্নাল ও আন্তর্জাতিক সেমিনার /সিম্পোজিয়াম এ প্রকাশিত হয়েছে এবং একাধিক বুক চ্যাপ্টার রয়েছে।প্রফেসর ড. শেখ শরীফুল আলম ২০০৩ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণীতে ১ম স্থান অর্জন করে বি.এস-সি ইন ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন ।২০১০ সালে ইতালির ত্রেন্তো বিশ্ববিদ্যালয় থেকে এম.এস-সি ইঞ্জিনিয়ারিং এবং ইতালির ইউনিভার্সিটি অব জেনোয়া থেকে ২০১৪ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
তিনি ডিসেম্বর~ ২০২০ হতে জানুয়ারি ~ ২০২৩ পর্যন্ত Nicholas Copernicus Astronomical Center (CAMK) Polish Academy of Sciences (PAN), Warsaw, Poland: European Commission Project-এ পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কাজ করেছেন।

প্রফেসর ড. শেখ শরীফুল আলম ২০০৪ সালে অত্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।পরবর্তীতে ২০০৭ সালে সহকারী অধ্যাপক,২০১৫ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৭ অধ্যাপক অধ্যাপক হিসেবে কুয়েটের ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করেন।প্রফেসর ড. শেখ শরীফুল আলম ১৯৭৯ সালে খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বপাশা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।