1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
৬ দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন। - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

৬ দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন।

  • প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩৪০ বার শেয়ার হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি || সরকারি চাকরিতে দশম গ্রেড প্রদান ও দীর্ঘ ১৪ বছর বন্ধ থাকা নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালুসহ ছয় দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার (২০ নভেম্বর) সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের আহবানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তাদের অন্যান্য দাবিগুলো হলো,স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মেডিকেল টেকনোলজিস্টদের জন্য পৃথক পরিদপ্তর স্থাপন, বিএসসি ও এমএসসি কোর্স চালুসহ স্কলারশিপ ও প্রশিক্ষণ ভাতা চালুকরণ, পেশাগত দক্ষতা ও উন্নয়ন নিশ্চিতে টেকনোলজি কাউন্সিল প্রতিষ্ঠা এবং বেসরকারি খাতে কর্মরত টেকনোলজিস্টদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন,চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও মেডিকেল টেকনোলজিস্টরা দীর্ঘদিন ধরে অবহেলিত। সরকারি হাসপাতালে টেকনোলজিস্টদের জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টিতে উদাসীনতা,পদোন্নতি ও বদলির সুযোগ না থাকায় মেডিকেল টেকনোলজিস্টরা কর্মজীবনে উৎসাহ হারাচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী,একজন চিকিৎসকের বিপরীতে পাঁচজন টেকনোলজিস্ট থাকা উচিত। অথচ বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় টেকনোলজিস্টদের কেবল এক শতাংশ আছে। এতে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে, রোগীরা কাঙ্খিত সেবা পাচ্ছে না। মানববন্ধন থেকে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী উচ্চারণ করা হয়।মানববন্ধনে স্থানীয় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষার্থীসহ পেশাজীবীরা একাত্মতা প্রকাশ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।