1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

পাইকগাছায় প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৮২ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভৈরবী রানীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম স্বেচ্ছাচারিতা,ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।

বুধবার সকাল ১০ টায় শিক্ষার্থী ঋতুর নেতৃত্বে দু’শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের সকল ক্লাস রুম ও বিদ্যালয়ের মেইন গেটে তালা ঝুলিয়ে দিয়ে মেইন সড়কে অবস্থান করে প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায়ের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীদের অভিযোগ,প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায় ৭ই মে ২৪ তারিখে পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় যোগদান করার পর থেকে মাসে এক দিন স্কুলে আসে। বেতন নিয়ে চলে যাওয়ার সময় শিক্ষক,শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে,শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন,সিলেবাস,ক্লাস রুটিন,শিক্ষার্থীদের বিদ্যালয়ের সনদ,ছুটির নোটিশ কিছুই দেয় না বা পাইনা।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান,প্রধান শিক্ষিকা না থাকলে বিদ্যালয়ের সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে, কারন সব কিছু স্বাক্ষর করার মালিক প্রধান শিক্ষিকার,তিনি না থাকলে আমরা অসহায় যার ফলে পারিনা শিক্ষার্থীদের কৈফিয়ত বা অভিভাবকদের প্রশ্নের জবাব দিতে।

উক্ত ঘটনায় সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে আসলে শিক্ষার্থী ঋতু ও অভিভাবক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও শিক্ষকদের মধ্যে সিনিয়র শিক্ষক আঃ ওহাব সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এসময় সকল সমস্যার কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সমাধান দেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এছাড়াও ঘটনাস্থলে নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেনসহ আরও অনেকে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।