1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৫৮ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || কয়রা মিথ্যা অভিযোগ করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামের মৃত আমীর আলী মোড়লের পুত্র মোঃ রবিউল ইসলাম মোড়ল।

গতকাল সোমবার (১৮ নভেম্বর) বেলা ১২টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ১৪ নভেম্বর একই গ্রামের আমার প্রতিপক্ষ আঃ রশিদ গাজী সংবাদ সম্মেলন মাধ্যমে আমার বিরুদ্ধে জোর করে দোকান ঘর দখলের যে অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আমি তার কাছে চাদা দাবি,জীবন নাশের জন্য বিভিন্নভাবে ষড়ষন্ত হুমকি এবং আওয়ামীলিগের গুন্ডা বাহিনী দিয়ে তার দোকানের তালা ভেংগে দোকান দখল করে মালামাল লুট করে নিয়ে যাওয়ার যে তথ্য প্রদান করা হয়েছে সেটি সঠিক নয়।

প্রকৃত ঘটনাটি হলো যে,আমি আঃ রশিদ গাজীর কাছ থেকে ঘুগরাকাটি বাজারে ঘুগরাকাটি মৌজার এস এ খতিয়ান নং ৯৯, এস এ দাগ নং ৮৯,৯০। ডিপি নং ২৬৯,হাল দাগ নং ৩৮৭, ৩৮৮। জমির পরিমাণ হাফ শতক জমি আমি ৯০ হাজার টাকায় বিগত ২০০৪ সালে ২ সেপ্টেম্বর ক্রয় করে নেয়। ঐ দিনে তাকে ৭০ হাজার টাকা নগদ প্রদান করে সাদা কাগজে স্থানীয় ব্যবসায়ীদের স্বাক্ষী মোকাবেলায় লেখাপড়ার মাধ্যমে সরল বিশ্বাসে নিয়ে নেয। বাকি ২০ হাজার টাকা সেখান থেকে ১৭ দিন পরে তাকে দিয়ে দেয়। মোট ৯০ হাজার টাকা দিয়ে তার জমিটি ক্রয় করি।

আঃ রশিদ গাজী তার বিক্রিত জমির কাগজ পত্র ব্যাংকে জমা থাকায় দলিল রেজিষ্টি করে দিতে সম্ভব না হওয়ায় দশ দলিলে তিনি আমাকে লিখে দেন। সেখান থেকে আমি দোকানটি সংষ্কার করে ২০০৫ সালের ৬ জানুয়ারী দোকান ঘরটি চুক্তিপত্রের মাধ্যমে আঃ জলিল গাজী নামের এক ব্যবসায়ীর নিকট ভাড়া দেই। এদিকে আমি আঃ রশিদকে বারবার তাগাদা দিতে থাকি জমিটি রেজিষ্টি করে দেওয়ার জন্য সে বিভিন্ন তালবাহানা করতে থাকে। পরে জানতে পারি তার নামে এখানে কোন সম্পত্তি নেই। তার এখানে সম্পত্তি না থাকায় আমার দেয়া টাকা আমি ফেরত চায়। পরে তিনি টাকা দিতে না পারায় তার ওয়ারেশগনের কাছ খেকে ২০২১ সালের ২৮ ডিসেম্বর ২৪৮৬/২১ নং হেবাবিল এওয়াজ নামা দলিলে আমাকে ঐ জমি রেজিষ্টি করে দেয়।

সেই মোতাবেক আমার নামে ঐ জমি নামজারী করে উক্ত দোকানে ব্যবসা করে আসতেছি। তার পরেও আঃ রশিদ গাজী,আতিয়ার মোড়ল,খায়রুল ইসলাম গাজী, ইয়াছিন সানা একত্রে হয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে আসছে। তারই রেশ ধরে আঃ রশিদ গাজী আমার নামে বিভিন্ন দপ্তরে মিথ্যা মামলা ও হয়রানী করার জন্য অভিযোগ দিয়ে আমাকে হয়রানী করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা সহ নানাবিধ হয়রানী থেকে রেহাই পেতে পারে তার জন্য প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।