1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কুয়েটে সকল অবৈধ ও দলীয় নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

কুয়েটে সকল অবৈধ ও দলীয় নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৯২ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || বিগত সরকারের আমলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ‘র সকল অবৈধ ও দলীয় নিয়োগ বাতিল, নিয়োগ বৈষম্যের স্বীকার ও বঞ্চিতদের নিয়োগ এবং কুয়েটকে অবিলম্বে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।গতকাল সোমবার (১৮ই নভেম্বর) দুপুর ১২ টায় কুয়েট প্রধান ফটকের সামনে স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

যোগীপোল ইউপি সাবেক চেয়ারম্যান ও খান জাহানআলী থানা বিএনপি’র সাবেক সভাপতি মীর কায়ছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন মুন্সী আঃ রব, রফিকুল ইসলাম শুকুর, মো. হাদীউজ্জামান, মোল্যা সোলায়মান, মো. ইমতিয়াজ, যোগীপোল ইউপি সদস্য গোলাম কিবরিয়া, মো. জাহাঙ্গীর হোসেন, মো. সিদ্দিকুর রহমান, মো. নাজমুল হুদা পলাশ, মো. বাবুল শেখ, নাসির উদ্দিন মন্টু, মো. শহিদুল ইসলাম শহীদ প্রমুখ।

মানববন্ধনে মীর কায়ছেদ আলী বলেন,ভিসি মিহির রঞ্জন হালদার ২০২৪ সালে দুইটি নিয়োগ দিয়েছেন। এ সকল নিয়োগে তিনি ছাত্রলীগকে একটা ভাগ,মন্ত্রীকে একটা ভাগ,স্থানীয় এমপিকে একটা ভাগ দিয়েছেন। এই ভাগাভাগির মাধ্যমে কুয়েটে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তারা কারো কাছ থেকে ১০ লাখ টাকা, কারো কাছ থেকে ১৫ লাখ টাকা, কারো কাছ থেকে ২০ লাখ টাকা বাণিজ্য করেছে। আর এই নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তারা অযোগ্য লোকদের কুয়েটে চাকরি দিয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যখন ড. আলমগীর হোসেন ভিসি হয়ে আসলেন। তিনি সাবেক ভিসি ড.আলমগীর হোসেনসহ কুয়েটের ১০ জন শিক্ষক, কর্মকর্তার নাম উচ্চারণ করে বলেন এদেরকে যদি কুয়েট থেকে বের করা না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব।

পরে বিক্ষোভ মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।