1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মুমূর্ষ শিশুকে বাঁচাতে এগিয়ে এলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

মুমূর্ষ শিশুকে বাঁচাতে এগিয়ে এলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

  • প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৩১ বার শেয়ার হয়েছে

মোঃ ইসমাইল হোসেন (খুলনা) || খুলনায় মুমূর্ষ এক শিশুকে বাঁচাতে এগিয়ে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার (১৭ নভেম্বর) দুপুরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন ১১ বছরের শিশু আলামিনকে সাহায্য করেন তারা।

দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম কাছ থেকে ব্যক্তিগত অনুদানের নগদ ২০ হাজার টাকা শিশুটির বাবার কাছে তার চিকিৎসার জন্য তুলে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক সাজেদুল ইসলাম বাপ্পী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. মিরাজ হোসেন, মো. সৈকত ইসলাম, মো. বোরহান প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. মেরাজ হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সচেতনতা মলক কর্মসূচি চলাকালিন আমার এক ছোট ভাই হাসপাতালের মেঝেতে বসে শিশু আলামিনকে কাঁদতে দেখে। পরে জানতে পারে তার নিউমোনিয়া হয়েছে। যা অনেক গুরুতর পর্যায়ে চলে গেছে। এছাড়া তার মায়ের টিউমার হয়েছে। চিকিৎসা না করার কারণে তিনিও ভীষণ অসুস্থ। আলামিনের বাবা মানসিক অসুস্থতার কারণে কিছু দিন আগে পাবনায় চিকিৎসাধীন ছিলেন। আলামিন তাদের একমাত্র সন্তান। শিশুটির পরিবারের হৃদয়বিদারক ঘটনা আমাকে জানায় সেই ছোট ভাই। আমি ততখানিক তাদের সমস্যা জানতে এবং বুঝতে চেষ্টা করি। তাদের ভরসা প্রদান করি তাদের সার্বিক সহায়তা করতে চেষ্টা করবো। এরপর দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করি। মানুষের বিপদে পাশে থাকা মো. সাইফুল ইসলাম ২০ হাজার টাকা নিয়ে হাসপাতালে ছুটে আসেন। তার উপস্থিতিতে আমরা শিশুটির চিকিৎসার জন্য টাকাটা প্রদান করি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক সাজেদুল ইসলাম বাপ্পী বলেন, দরিদ্র, অসহায়, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকাটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চেষ্টা করি হাসপাতালের রোগীরা যেন সঠিক চিকিৎসা সেবা পায়। আমাদের ডাকে দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শিশু আলামিনকে সাহায্য করতে এগিয়ে আসায় তাকে ধন্যবাদ।

এ সময় দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শিশু আলামিনের চিকিৎসক খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী রেজিষ্টার ডা. শাখরুখ আহমেদের সাথে তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন।

মো. সাইফুল ইসলাম বলেন, মনুষ্যত্বের দাবি হচ্ছে অসহায়ের বিপদে সীসাঢালা প্রাচীরের মতো পাশে দাঁড়ানো। পবিত্র কোরআন ও হাদিসে এর ফজিলতও বর্ণিত হয়েছে। একজন মুসলিম হিসেবে শিশুটির পরিবারের করুন অবস্থা যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাজেদুল ইসলাম বাপ্পী ও মো. মিরাজ হোসেন আমাকে জানায় তখন আমি হাসপাতালে ছুটে আসি। এবং সাধ্য অনুযায়ী সাহায্য করি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।