1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সংস্কার নয়,ষড়যন্ত্রের সমাধান একমাত্র জাতীয় নির্বাচন- আজিজুল বারী হেলাল - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

সংস্কার নয়,ষড়যন্ত্রের সমাধান একমাত্র জাতীয় নির্বাচন- আজিজুল বারী হেলাল

  • প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২২৭ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,চলমান ষড়যন্ত্রের একমাত্র সমাধান জাতীয় নির্বাচন, সংস্কার নয়। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই নির্বাচন দরকার।

বিগত ১৬ বছর নিজেদের লোকজনকে লুটপাটের গণতন্ত্র দিয়েছিল আওয়ামী লীগ। অন্যদিকে জনগণের গণতন্ত্র হরণ করেছিল তারা। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে কিন্তু ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ হয়নি। ফ্যাসিবাদের দোসরদের খুঁটি অনেক গভীর ও শক্তিশালী। তালিকা করে সমূলে উৎখাত করতে না পারলে
ছাত্র-জনতার বিপ্লব ব্যর্থ হয়ে যেতে পারে।

রবিবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রুপসা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বির্নিমানে সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,স্বৈরাচার ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনও সমাজে ও রাষ্ট্রের গভীরে অবস্থান করছে। গত ১৬ বছরে পতিত ফ্যাসিবাদী সরকার,মাফিয়া সরকার সন্ত্রাস,চাঁদাবাজি, লুটপাট করেছে।বিএনপি এসবে বিশ্বাস করে না। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন যারা চাঁদাবাজি করে-সন্ত্রাসী কর্মকান্ড করে তারা বিএনপির কেউ হতে পারে না। যারা সমাজে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে নিরপেক্ষ ব্যবস্থা গ্রহন করতে হবে। বিগত ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি-ভোট দিয়ে নেতা নির্বাচন করতে পারিনি। ভোটের সংস্কৃতিকে যাদু ঘরে পাঠিয়ে দিয়েছিলো পতিত মাফিয়া সরকার।

১৭ বছর বিনা ভোটের নির্বাচন,রাতের নির্বাচন,আমি-ডামির নির্বাচন,বিভিন্নভাবে ভোটের ব্যবস্থা কুলষিত করে বাংলাদেশে ভোটের বারোটা বাজিয়ে দিয়েছে হাসিনা সরকার। বাংলাদেশের মানুষ ভোট কি তা ভুলে গেছে। জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাজপথে ছিলো। বিএনপির আন্দোলনের এক পর্যায়ে যুক্ত হয়েছিলো ছাত্র-জনতা। আর ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।আমাদের আন্দোলনের ফসল অর্ন্তবর্তীকালীন সরকার,আমাদের প্রানের সরকার।যে সরকারকে আমরা রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছি। বিএনপির
আন্দোলনের ফসল ড. ইউনুস সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আমার প্রতিহত করবো। আমরা হামলা মামলার শিকার হয়ে অর্ন্তবর্তীকালিন সরকার প্রতিষ্ঠা করেছি। সুতরাং এই সরকারের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে তারেক রহমানের নেতৃত্বে আমরা তা প্রতিহত করবো।

প্রধান বক্তা খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন,পতিত সরকারের প্রধান মাফিয়া রানী শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ১৯৯০ এর মুক্ত হওয়া গণতন্ত্র আবার শৃঙ্খলিত হয়েছে ২০১৪ সালের ৫ জানুয়ারি,২০১৮ সালের ৩০ ডিসেম্বরে আগের রাতের নির্বাচন ও ২০২৪ সালের ডামি নির্বাচনের মধ্য দিয়ে। ৫ আগস্ট হাসিনা সরকারের পতন ঘটলেও তাদের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে।

রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন,জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী,বিএনপি নেতা আবু হোসেন বাবু,খান জুলফিকার আলী জুলু,মোল্লা খায়রুল ইসলাম,এনামুল হক সজল সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।