1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় চাঁদা না দেওয়ায় হামলা,আহত ২ - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

মোংলায় চাঁদা না দেওয়ায় হামলা,আহত ২

  • প্রকাশিত : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের মোংলায় দাবিকৃত চাঁদার টাকা না পাওয়ায় হামলার অভিযোগ।গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন দুই। ৭০’হাজার টাকা লুট, এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের।

গত শুক্রবার (২৪ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬’টায় মোংলা মামার ঘাট এলাকায় আয়শা এন্টার প্রাইজের অফিসে যাওয়ার সময় এ হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে।

আহত ইমরান শেখ মামার ঘাট এলাকার মেসার্স আয়শা এন্টার প্রাইজের একজন কর্মচারী। তিনি ঘটনার দিন ৭০’ হাজার টাকা নিয়ে মামার ঘাট এলাকায় আয়শা এন্টার প্রাইজের অফিসে যাওয়ার সময় বিবাদীরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১’লক্ষ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে হঠাৎ ইমরানের উপর হামলা চালায় এবং তার কাছে থাকা ৭০’হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় মোঃ কাইয়ুম, মোঃ গফ্ফার’সহ তার সাথে থাকা সন্ত্রাসী বাহিনীরা।

হামলা ও ছিনতাইয়ের পরবর্তীতে তারা বলেন, তুই আওয়ামী লীগ করছো এবং আওয়ামী লীগের দালাল ছিলি এই অপরাধে তোর আরও ১’লক্ষ টাকা চাঁদা দিতে হবে। এ সময় তার ডাক চিৎকারে তার ভ্রাতা মোঃ সাগর খান তাকে বাঁচাতে দৌড়ে আসেন, এ সময় তাকে ও মারপিট করে। পরবর্তীতে তিনিও ডাক চিৎকারে করেন, তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদেরকে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মোংলা থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, বিবাদী ১, মো: কাইয়ুম (৪৫), ২, মো: গফ্ফার(৫৫) উভয় পিতা :সোহরাব হাওলাদার। ৩, নাহিদ (৩৫) পিতা : নুরু চৌধুরী, ৪, সুজন (৩৫) পিতা : জাহাঙ্গীর ৫, জিহাদ (২২) পিতা : কাইয়ুম সর্ব সাং সিগনাল টাওয়ার। ৬, মো: হোসেন (৩৫) পিতা : আ: গাজী ৭, আলী (৪০) পিতা : আফতান ৮, সাব্বির (৫০) পিতা : আমজাদ সর্ব সাং- কবরস্থান রোড মোংলা, বাগেরহাট’সহ আরও ১০/১২ জনের নামে এ এজাহার দায়ের করা হয়।

এ বিষয়ে আহত ইমরান শেখ বলেন, গত শুক্রবার সন্ধ্যার সময় আমি অফিসে যাওয়ার পথে বিবাদীরা আওয়ামিলীগ ও আওয়ামী লীগের দালাল বলে আমার উপর হঠাৎ হামলা চালায়। কিন্তু আমি এবং আমার পরিবারের কেউ আওয়ামিলীগের সঙ্গে কখনোই জড়িত ছিলাম না।

এ বিষয়ে তিনি আরও বলেন,তোর কাছ থেকে ৭০’হাজার টাকা নিয়েছি আরও ১’লক্ষ টাকা তোর অস্ট্রেলিয়া প্রবাসী আত্মীয়র কাছ থেকে এনে না দিলে তোকে’সহ তোর পরিবারের সকলকে গুম ও খুন করে ফেলা হবে। তাই আমি বাধ্য হয়ে মোংলা থানায় একটি এজাহার দায়ের করেছি।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করে বলেন,আমরা এই দেশের নাগরিক হিসেবে সরকার ও প্রশাসনের কাছে আমার ছেলে ও পরিবারের সকল সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি। আমার ছেলের উপর হওয়া হামলা ও টাকা লুটের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন,এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।