1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কুয়েটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

কুয়েটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

  • প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৯২ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা || খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতায় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন,অত্র বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে অনেকেই আজ দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্তে দক্ষতার নজির স্থাপন করে দেশ এবং বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়।তোমরা তাঁদেরই উত্তসূরী,তাই ভবিষ্যতের কান্ডারী হিসেবে দেশ এবং বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে তুলে ধরার দায়িত্ব তোমাদেরকেই বহন করতে হবে।

এছাড়া ভাইস-চ্যান্সেলর বলেন,২৪-এ জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের অত্মত্যাগকারী সকল শহীদদের স্মরণ করেন এবং এ সংগ্রামে যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করেন।

২৭ অক্টোবর রবিবার সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তৃতা এবং অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের সম্মানিত ডিন, প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ।

এছাড়া বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল লাইব্রেরি কার্ড ও বিশ্ববিদ্যালয়ের ই-মেইল আইডি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার (গ্রেড-১) শাহেদুজ্জামান শেখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট পরিচালকগণ,বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ,হল প্রভোস্টগণ,একাডেমিক কাউন্সিলের সদস্যগণ,দপ্তর প্রধানগণ,নবাগত শিক্ষার্থীবৃন্দ এবং তাদের অবিভাবকবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।