1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না- মোহাম্মদ ওমর ফারুক - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না- মোহাম্মদ ওমর ফারুক

  • প্রকাশিত : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৫৫ বার শেয়ার হয়েছে

শেখ নাসির উদ্দীন, খুলনা || বৈষম্য বিরোধী ছাত্র-শ্রমিক জনতার গণ বিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বন্ধকৃত মিল পাট কল কারখানা চালু এবং ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার বাস্তবায়নের দাবিতে শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল তিনটায় পাওয়ার হাউজ মোড়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি এস এম আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খাঁনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন খুলনা মহানগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক মোঃ আবু গালিব, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, শ্রমিক আন্দোলন জেলা সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, যুব আন্দোলনের মোঃ ইমরান হোসেন মিয়া, ইসলামী ছাত্র আন্দোলনের মোঃ আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি তার আলোচনায় বলেন-ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইসলাম,দেশ ও মানবতার কল্যানে রাজনীতি করে। বৈষম্য বিরোধী ছাত্র, শ্রমিক জনতার গন বিপ্লবে ৫ আগষ্ট স্বৈরাচার সরকারের পতন ঘটে।
প্রিয় খুলনা বাসী, স্বৈরাচার সরকার আমাদের ভোট ও ভাতের অধিকার কেরে নিয়েছে। খুলনা আজ শিল্প নগরীর সকল মিল কারখানা প্রায় সবই বন্ধ। শ্রমিকরা আজ অর্ধ অনাহারে জীবন যাপন করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ১০০ থেকে শুরু করে ১২০ টাকার নিচে কোন কাঁচা তরি তরকারী নেই। শ্রমজীবি মানুষ আজ দিশেহারা। তিনি বন্ধকৃত মিল কল কারখানা চালু করনের দাবীতে ও দূর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনপ অযোগ্য যোষনা করার আহ্বান জানান।সংখ্যানুপাতিক পি আর পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচন, শ্রমজীবি মেহনতী মানুষের অধিকার বাস্তবায়নের কথা বক্তব্যে তুলে ধরেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন,আলহাজ্ব নজরুল ইসলাম, মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ,মোঃ পলাশ শিকদার,মোঃ শাহিন হোসেন,মোঃ মকবুল হোসেন,আরিফুল ইসলাম,আল: মোঃ ফজলুর রহমান,মো: আশরাফুল আলম লিটন,কে এম রশিদ আহম্মদ,মাও: খলিলুর রহমান,মো: রেজাউল করিম রনি, মো: শাখাওয়াত হোসেন,মো: ওয়াহিদুল ফকির,মো: শিমুল ব্যাপারী,মো: জাহিদুল ইসলাম,মো: নাসির উদ্দিন,মো: আব্দুল মান্নান সরদার,মো: শহিদুল ইসলাম হাওলাদার, মো: কামাল হোসেন,মো: ইসমাইল হোসেন,মো: শফিকুল ইসলাম,মো: আনিছু রহমান,মো: ফয়সাল,মো: কবির হোসেন,ডা: মো: আয়নাল মোল্লা,আল: মো: কাওছার, মো: বাচ্চু প্রমুখ।সমাবেশ শেষে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।