1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
৪ দিনেও মেরামত হয়নি পাইকগাছার দেলুটির বেড়িবাঁধ; ১৩টি গ্রাম প্লাবিত,পানিবন্দি ১৫ হাজার মানুষ - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

৪ দিনেও মেরামত হয়নি পাইকগাছার দেলুটির বেড়িবাঁধ; ১৩টি গ্রাম প্লাবিত,পানিবন্দি ১৫ হাজার মানুষ

  • প্রকাশিত : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৩৬৩ বার শেয়ার হয়েছে

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা খুলনা প্রতিনিধি ||পাইকগাছার দেলুটির ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ গত ৪দিনে ও মেরামত করা যায়নি। ১ম দফা মেরামত হলেও তা জোয়ারের পানির চাপে ভেঙে গেছে। ফলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। সুপেয় পানির চরম সংকট সহ চরম দুর্ভোগে পড়েছেন পানি বন্দি ১৩ টি গ্রামের কমপক্ষে ১৫ হাজার মানুষ।

প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্র না থাকায় ওয়াপদার বেড়িবাঁধে আশ্রয় নিয়ে দিন যাপন করছে ক্ষতিগ্রস্ত মানুষ।উল্লেখ্য গত ২২ আগস্ট বৃহস্পতিবার উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে ২২নং পোল্ডারের ১৩ গ্রাম প্লাবিত হয়। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধান দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হকের নেতৃত্বে হাজার হাজার মানুষ বাঁধ মেরামতের চেষ্টা করছে।

প্রথম যেটুকু মেরামত করা হয় তা জোয়ারের পানিতে ভেসে যায়।সর্বশেষ দুই হাজার মানুষ দিনভর কাজ করে তিন ভাগের দুই ভাগ মেরামত করতে সক্ষম হয়।কিন্তু সেটি ও প্রায় ভেঙে যায়। বাঁধ মেরামত কাজ সম্পন্ন করতে না পারায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়।প্রায় ১৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে রয়েছে।শত শত কাঁচা ঘরবাড়ি ধ্বসে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছে এখানকার মানুষ। দুর্গত এলাকায় প্রয়োজনীয় সাইক্লোন শেল্টার না থাকায় ওয়াপদার বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে বেশির ভাগ মানুষ।

দারুল মল্লিক গ্রামের স্বর্ণা সরকার বলেন, এখানে তেমন কোন আশ্রয় কেন্দ্র নাই,যার কারণে নিরাপদ কোন আশ্রয়ে যাওয়ার ব্যবস্থা নাই। সুপেয় পানির চরম সংকট সহ রান্না খাওয়া দাওয়ার কোন ব্যবস্থা নেই বলে জানান গৃহবধূ রুপালী রায়। ঘরবাড়ি ধ্বসে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছেন বলে জানান কবিতা সরকার। ভেঙ্গে পড়েছে স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা। গত ৪দিন মানবেতর জীবন যাপন করছেন বলে জানান ৭৫ বছরের বৃদ্ধ কল্পনা মন্ডল। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত বাঁধ মেরামত সহ পর্যাপ্ত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন দুর্গত এলাকার মানুষ।দ্রুত বাঁধ মেরামত কাজ সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। সরকারি সহায়তা প্রদান এবং বাঁধ মেরামত কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে উপজেলা প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।