1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও নৌ সদস্যদের শান্তিকালীন পদক প্রদান - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও নৌ সদস্যদের শান্তিকালীন পদক প্রদান

  • প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৮৪ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম।।ঢাকা, ২১ নভেম্বর ২০২৫:সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীগণকে সংবর্ধনা এবং বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নৌ সদস্যদের শান্তিকালীন পদক প্রদান করা হয়। এ উপলক্ষ্যে আজ শুক্রবার (২১-১১-২০২৫) নৌবাহিনী সদর দপ্তরে সাগরিকা হলে আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সম্মাননা স্মারক ও শান্তিকালীন পদক তুলে দেন। উক্ত অনুষ্ঠানে নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য এবং শান্তিকালীন পদক বিজয়ীগণসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত ২২ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীগণকে এ বছর সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৪০ জন নৌ সদস্যকে শান্তিকালীন পদকে ভূষিত করা হয়। শান্তিকালীন পদক প্রাপ্তদের মধ্যে ০৩ জন নৌবাহিনী পদক (এনবিপি), ০৫ জন অসামান্য সেবা পদক (ওএসপি), ০৫ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), ০৭ জন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) পদকে ভূষিত হয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন এর পরিবারসহ ০৫ জন বীর উত্তম, ০৮ জন বীর বিক্রম, ০৮ জন বীর প্রতীক মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তান এবং পরিবারবর্গের সদস্যগণ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।