1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ার মল্লিকপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী পালিত - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

লোহাগড়ার মল্লিকপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী পালিত

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১৮ বার শেয়ার হয়েছে

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ইতিহাসে অমলিন হয়ে থাকবে

-ড. এজেএম ফরিদুজ্জামান ফরহাদ

মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুরে
যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৩ জুন) বিকাল ৪টায় মল্লিকপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মল্লিকপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শেখ মো: রোকন উদ্দিন মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

লোহাগড়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো: ইমদাদুল হক মল্লিকের সভাপতিত্বে ও জিয়া সাইবার ফোর্স লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো: খায়রুজ্জামান ডাব্লুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নলদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, নড়াইল বিএনপির সাবেক সহ-সভাপতি আকরামুজ্জামান মিলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাপল, জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো: হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো: টিপু সুলতান, পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শামসুল হক আজাদ, নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু হায়াত সাবু, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসা মোল্লা, নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা লাক্সমী, লোহাগড়া কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আনিসুর রহমান সহ প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ড.এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনন্য সাধারণ দেশপ্রেম ও আদর্শে উজ্জীবিত হয়ে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারন করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।তারই সুযোগে উত্তরশুরি প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে খাদ্যে সয়ংসম্পুন্ন করতে তার পিতার খাল খননকে পুনরায় খাল খনন কর্মসূচি শুরু করেছেন। দেশকে এগিয়ে নিতে তারেক রহমান নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং একই সাথে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ তরিকুল ইসলাম।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।