1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা

  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৩৯ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধি।। আগামী ২৭ এপ্রিল বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে ঝিকরগাছা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে যৌথ প্রস্তুতিমূলক সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় প্রধানমন্ত্রীর মন্ত্রীর যশোরের সকল কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে জেলা যুবদলের নেতৃবৃন্দ দলের শৃঙ্খলা বিরোধী যেকোন কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দলের বৃহত্তর স্বার্থে জনগণের জন্য, দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফল বাস্তবায়ন করতে হবে বলে উল্লেখ করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।আসরবাদ কপোতাক্ষ কমিউনিটি সেন্টারে প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু।প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, আগামী ২৭ এপ্রিল যশোরে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলার সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ, প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি পালনের নির্দেশনা দেন।পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমলের সঞ্চালনায় প্রস্তুতিমুলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনিসহ বিভিন্ন নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সাবেক ছাত্রনেতা নুরুন্নবী খান শিপন, তৌহিদুল ইসলাম রাজু, রাসেল হোসেন, মারুফ হোসেন, আসিফ রেজাসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

আগামী ২৭ এপ্রিল দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান মন্ত্রী হিসেবে যশোরে তার প্রথম সফর। এদিন তিনি শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুরে জিয়া খাল খননের উদ্বোধনসহ যশোরের বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন। প্রস্তুতি সভা শেষে ঝিকরগাছার যশোর-বেনাপোল মহাসড়কে প্রচার মিছিল বের হয়ে সভা স্থলে এসে শেষ হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।