1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নওগাঁ ১৩০ বছরের বৃদ্ধের ১১ সন্তান থাকার পরও মিলনের তার কপালে ভাত - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

নওগাঁ ১৩০ বছরের বৃদ্ধের ১১ সন্তান থাকার পরও মিলনের তার কপালে ভাত

  • প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪৪৩ বার শেয়ার হয়েছে

আমজাদ হোসেন নওগাঁ।। নওগাঁ মান্দয় ২ ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর গ্রামের ১৩০ বছরের বৃদ্ধের বাবার ১১ সন্তান থাকলেও মিলছে না তার কপালে ভাত কাপড়, এই হৃদয়বিদারক ঘটনার খবর বিভিন্ন পত্র পত্রিকা এবং টেলিভিশনে সংবাদ প্রকাশ  হওয়ার পর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মান্দা উপজেলা সভাপতি এম এম মতীন তার সারা জীবনের ভরণপোষণ এবং একটি পাকা ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছেন।

আজ রবিবার (৩১ আগস্ট) সাকালে উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর গ্রামে গিয়ে বৃদ্ধ মো. তফের আলাীর পাশে দাঁড়ান এম এ মতীন। এ সময় এক আবেগঘন দৃশ্যের অবতরণা হয়।সংবাদ প্রকাশের আগে মো. তফের আলীর ১১ জন সন্তান থাকলেও অভাব অনটনের কারনে তিনি খুবই দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছিলেন। তার ভাঙা ঘরে পর্যাপ্ত খাবার পানি ও পরিধেয় বস্ত্র তেমন ছিলনা।

তিনি খাবারের জন্য বিভিন্ন জনের কাছে হাত বাড়ালো পায়না কোন খাবার এই বৃদ্ধ বাবা খাবার সন্ধান করতে গিয়ে এক সময়  সাংবাদিকের নজরে আসে, তারপর এই বৃদ্ধ চাচাকে নিয়ে সংবাদ প্রচার হয় একের পর এক, এই সংবাদগুলো বিভিন্ন জায়গায় আলোচনার শীর্ষে উঠে ঠিক সেই সময়, বিএনপি’র কেন্দ্র কমিটির সদস্য এম এ মতিন এর দৃষ্টিগোচর হওয়ার পরেই, আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় ১৩০ বছরের অসহায় এই বৃদ্ধ বাবা,

​সয়ায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।বৃদ্ধ বাবা মো. তফের আলী বলেন, আমি অনেক দিন থেকেই অসহায়ভাবে জীবনযাপন করছি। বাবা গো, বিএনপির নেতা এম এ মতিনের সাহায্য পেয়ে অনেক ভালো লাগছে। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক। এই বয়সে আর কাজ করতে পারিনা। থাকার ঘরটাও খারাপ অবস্থা।  শেষ বয়সে মাথা বোঝার ঠাই করে দিল এই বাবা।

​​​বৃদ্ধ তফের আলীর ছেলের বউ জানান, আমরা নিজেরাও কষ্টের মধ্যে থাকি। তারপরও শ্বশুরকে যতটা সম্ভব সহযোগিতা করি এবং খাবার দিই। তবে এই দুঃসময়ে বিএনপির কেন্দ্রীয় নেতা এম এ মতিন আমার শ্বশুরের পাশে দাঁড়িয়েছেন এটি আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। শশুরের জন্য ঘরবাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য আমরা অনেক খুশি হয়েছি এবং তার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো।

স্থানীয় বাসিন্দা মো. আনিসার বলেন, আমাদের গ্রামের অসহায় তফের আলী দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই সাহায্যের আশ্বাস দিলেও কেউ এগিয়ে আসেনি। তবে হঠাৎ বিএনপির কেন্দ্রীয় নেতা এম এ মতিন তার পাশে দাঁড়ান। তিনি ঘোষণা দেন তফের আলী যতদিন বেঁচে থাকবেন, তার ভরণ-পোষণের দায়িত্ব তিনি নেবেন। পাশাপাশি একটি পাকা ঘরও তৈরি করে দেন। এই মানবিক উদ্যোগের জন্য আমরা এলাকাবাসী হিসেবে তাকে সাধুবাদ জানাই।

তবে এই বিষয়ে, এম এ মতীন কথা বললে তিনি জানান, এই  অসহায় বৃদ্ধার দুর্দশা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা এবং টেলিভিশনেরএই বৃদ্ধ বাবার প্রচার হওয়ার পর আমার দৃষ্টিগোচর হয় তারপর আমি ঘটনাস্থলে গিয়ে এই দ্রুত বাবার জন্য একটি ঘর ও যতদিন বাঁচবে তার জন্য খাবারের ব্যবস্থা সহ তার জীবন সকল দায় দায়িত্ব নিয়েছি, এটা আমার একা কোন সিদ্ধান্ত ছিল না। তারেক রহমানের নির্দেশনায় এই বৃদ্ধ বাবার সারা জীবনের ভরণপোষণ এবং তার পাকা ঘরের ব্যবস্থা করে দেওয়ার  নির্দেশ দিয়েছেন, জনাব তারেক রহমান তাই এই বৃদ্ধ বাবার ঘরটি আজকেই মিস্ত্রি লাগিয়ে উদ্বোধন করে দিয়েছে। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই বৃদ্ধ বাবা যেন ভালো থাকে।

এই মানবিক উদ্যোগের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিএনপির অঙ্গ-সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।