1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডুমুরিয়ায় মৎস্যজীবী গ্রাম সমিতির সদস্যদের মাঝে মাছ চাষে ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

ডুমুরিয়ায় মৎস্যজীবী গ্রাম সমিতির সদস্যদের মাঝে মাছ চাষে ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৭৯ বার শেয়ার হয়েছে

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা)।।খুলনার ডুমুরিয়ায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মৎস্যজীবি গ্রাম সমিতির সদস্যদের মাঝে মাছ চাষে ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা মৎস্যজীবী গ্রাম সমিতির প্রকৃত ও নিবন্ধিত সদস্যদের এই ঋণ বিতরণ কার্যক্রম ‌অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জিল্লুর রহমান রিগান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার,‌ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লোবি। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা‌‌ সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা,খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, বিএনপি নেতা এ্যাডভোকেট মুনিমুর রহমান নয়ন,‌জি এম আমানুল্লাহ,চেয়ারম্যান হুমায়ুন কবির বুলু, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,খুলনা জেলা কৃষক দলের সভাপতি মোল্যা কবিরুল ইসলাম,খুলনা জেলা বিএনপির সদস্য শেখ সরোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক,

বিএনপিনেতা শেখ শাহিনুর রহমান,‌শেখ ফহরাদ হোসেন,সাবেক ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোল্লা ‌‌আবরর হোসেন সৈকত,হাফেজ অহিদুজ্জামান, দীপ্তি দাস, মৎস্যজীবী মানিক লাল, স্বপ্না বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তা, মৎস্যজীবী গ্রাম সমিতির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি মোহাম্মদ আলী আজগর লবী বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক মৎস্যজীবী সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে মৎস্যজীবী গ্রাম সমিতির সদস্যদের মাঝে মাছ চাষের ঋণ বিতরণ কার্যক্রম এ অঞ্চলের মৎস্যজীবিদের আর্থিকভাবে লাভবান করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি আরোও বলেন,বর্তমান সরকার দেশের প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মৎস্যজীবীরা যাতে দাদন ব্যবসায়ী বা চড়া সুদের ঋণের জালে আবদ্ধ না হন, সেজন্য সরকার মৎস্য অধিদপ্তরের মাধ্যমে সহজ শর্তে এই ঋণের ব্যবস্থা করেছে। আপনারা এই ঋণের টাকা সঠিকভাবে মাছ চাষে বিনিয়োগ করবেন। সঠিক ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করলে আপনারা নিজেরা যেমন স্বাবলম্বী হবেন, তেমনই দেশের মানুষের আমিষের চাহিদাও পূরণ হবে।তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এই ঋণ বিতরণ কার্যক্রম একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্যচাষিদের হাতে ঋণের চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লোবি।আলোচনা সভা শেষে গোনালী আদর্শ মৎস্যজীবী গ্রাম সমিতি ও আরাজি সাজিয়াড়া আইতলা আদর্শ মৎস্যজীবী গ্রাম সমিতি ২ টি গ্রুপে ৭৪ জন‌ মৎস্যজীবি সদস্যকে ৩৪ লক্ষ ৬০ হাজার টাকা ঋণ প্রদান করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।