1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ইউপি সদস্য নিহত - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ইউপি সদস্য নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || খুলনার বংশীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ফারুক মীর (৩৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।এছাড়া আহত হয়েছেন আরও ১০/১২ জন।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন- নুরু মোল্লা (৪০),জসিম মীর (৪০),গাউছ মীর (৭০),ইলিয়াছ মিনা (৫০)।সংঘর্ষ চলাকালে কোলাবাজারে একটি ওষুধের দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কোলাবাজার এলাকায় এই সংঘর্ষ হয়।দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আকতার সংঘর্ষে ইউপি সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়।তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দিঘলিয়া ও তেরখাদা উপজেলার সীমান্তবর্তী দিঘলিয়ার কোলাবাজারের মো. মোস্তাইন কাজীর ওষুধের দোকানের সামনে তেরখাদার ইউপি সদস্য ফারুক মীর, মোহাম্মদ কাজী ও নিয়াল উদ্দিন শিকদারের মধ্যে মারামারি হয়। এই মারামারিতে এলাকার দুই পরিবারের সদস্যরাও জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানই তেরখাদা উপজেলার ৪ নম্বর মধুপুর ইউনিয়নের ইউপি সদস্য ফারুক মীর মারা যান।এদিকে, তেরখাদার মধুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক সৈয়দ ফারুক আলীকে রাজনৈতিক শত্রুতার জের ধরে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে বলে দাবি করেছেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।