1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে প্রকৌশলীকে হুমকি প্রতিবাদে শিক্ষার্থীদের সংবাদ সন্মেলন - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

লোহাগড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে প্রকৌশলীকে হুমকি প্রতিবাদে শিক্ষার্থীদের সংবাদ সন্মেলন

  • প্রকাশিত : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৩৭০ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ জসিমকে হুমকি দিয়েছে উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদের ছেলে সাকিবুল হাসান অভি (২৩)।

সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা উপজেলার প্রশাসনের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে, তদন্তে জানা গেছে, যারা এই হুমকি দিয়েছে তারা প্রকৃতপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততা নেয়।

জানা গেছে,মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্রদের নাম ভাঙ্গিয়ে অভির নেতৃত্বে ৮/১০ জনের একদল দুর্বৃত্ত লোহাগড়া উপজেলার (এলজিইডি) প্রকৌশলী আবু সাঈদ মুহাম্মদ জসিমের কক্ষে ঢুকে অভি বলেন, এই উপজেলায় আপনার কাজ হচ্ছে না। এ সময় বাক-বিতণ্ডের একপর্যায়ে অভি প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালমন্দ করে হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হলে, বুধবার (২৮ আগস্ট) লোহাগড়া উপজেলার প্রকৃত বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত তারা এ বিষয়ের উপর সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন,আমাদের সাথে প্রথম থেকে শেষ অব্দি লোহাগড়া সংস্করণে এখনো কাজ করছে সকল শিক্ষার্থীর নাম ও নাম্বার উল্লেখ করা হয়েছে। এ ব্যতীত যেকোনো ধরনের অনৈতিক কর্মকান্ড কেউ অন্যায় ভাবে করতে গেলে লোহাগড়া উপজেলার সাধারণ শিক্ষার্থীরা দায়ভার বহন করবে না। প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ আপনারা অন্যায় কিছু দেখলে তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিবেন। উল্লেখ্য, যেকোনো সাধারণ শিক্ষার্থী শুধুমাত্র শিক্ষার্থী পরিচয় বহন করে আমাদের সাথে যে কোন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারবে।

এ বিষয়ে অভিযুক্ত অভির পিতা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,প্রকৌশলীর সাথে আমার ছেলে অভির গতকাল যা হয়েছে আমি নিজে থেকে মীমাংসা করে দিয়েছি। আমার ছেলে এই ধরনের কোন কর্মকাণ্ডে আর যাবেনা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি, আমার কাছে ছাত্ররা আসছিল তাদেরকে আশ্বস্ত করেছি। আপনারা সমন্বয় করে আমার কাছে আসেন আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।