1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় চোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

লোহাগড়ায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় চোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার শেয়ার হয়েছে

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়া উপজেলার ৩ নং শালনগর ইউনিয়নের কাশিপুর গ্রামে চোরের উৎপাত বেড়ে যাওয়ায় চোরেদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলার মূল ফটকের সামনে কাশিপুর গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ সাদ্দাম হোসেন, কাজী তরিকুল ইসলাম, আব্দুল কাদের, আসমাউল হুসাইন, আইয়ুব মোল্যা, নয়ন হোসেন, জাকারিয়া, তরিকুল ইসলামসহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শালনগর ইউনিয়নের কাশিপুর গ্রামে বিভিন্ন মসজিদ থেকে আইপিএস, ব্যাটারি, মাইক, পানির মটর চুরি অব্যাহত রয়েছে। এছাড়াও গ্রামের বিভিন্ন বসত বাড়ি থেকে গরু, ছাগল, স্বর্ণলংকার, মটর, বৈদ্যুতিক তার, সাইকেল, মোবাইল, ব্যাটারিসহ প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র দেদারসে চুরি হচ্ছে।

স্থানীয়রা চুরি বন্ধের প্রতিকার চেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট ধরনা দিলেও তারা এসব চুরির ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ নেয়নি। যারজন্য বাধ্য হয়ে চোরেদের বিরুদ্ধে মানববন্ধন করতে বাধ্য হয়েছে এলাকাবাসী।মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে এলাকাবাসী লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন, এসব চুরির ঘটনায় ওই এলাকাবাসীর পক্ষ থেকে আগে কোন ধরনের লিখিত অভিযোগ দেয়নি। শুনেছি চোরেদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে আমার নিকট লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।