1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলা'সহ সুন্দরবনে কোস্ট গার্ডের সদস্যদের দৃঢ় ভূমিকা, আইনশৃঙ্খলা রক্ষায় ফিরছে জনস্বস্তি। - Khulnar Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

মোংলা’সহ সুন্দরবনে কোস্ট গার্ডের সদস্যদের দৃঢ় ভূমিকা, আইনশৃঙ্খলা রক্ষায় ফিরছে জনস্বস্তি।

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||বাগেরহাটের মোংলা’সহ সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের দৃঢ় ভূমিকা, আইনশৃঙ্খলা রক্ষায় ফিরছে জনস্বস্তি।

বর্তমান পরিস্থিতিতে সারাদেশে যৌথ বাহিনীর কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় বাগেরহাটের মোংলা’সহ সুন্দরবনে অপরাধ দমন ও মাদক’সহ ডাকাত নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় বাগেরহাটের মোংলা’সহ সুন্দরবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা একাধিক অভিযান পরিচালনা করে। অভিযানে সন্ত্রাসী কার্যক্রম, মাদক কারবার, চোরাচালান ও ডাকাত’সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ অভিযান চলাকালে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, চোরাকারবারি ডাকাত’সহ একাধিক অপরাধীকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, গোলাবারুদ, ইয়াবা, গাঁজা, মদ’সহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সকল আলামত আইনানুগভাবে জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের সূত্র মতে জানা গেছে, গত দেড় বছর হতে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে কুখ্যাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১’জন ডাকাত সদস্য আটক করা হয়েছে। এ অভিযানগুলোতে ৮০’টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯’রাউন্ড তাজা গোলা, ৩০৮’রাউন্ড ফাঁকা গোলা ও ১,৯৫০’রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা’সহ দস্যুদের কবল থেকে ৭৮’জন জেলে ও ৩’জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। এসব অভিযানের মাধ্যমে শুধু অপরাধী গ্রেপ্তার নয়, অপরাধমূলক চক্র ভাঙার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

বাগেরহাটের মোংলা’সহ সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম, চেকপোস্ট পরিচালনা এবং বিশেষ নিরাপত্তা অভিযানের মাধ্যমে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখছে। এর ফলে বাগেরহাটের মোংলা’সহ সুন্দরবনে অপরাধপ্রবণতা হ্রাস পেয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার হয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান ও নিরাপত্তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে যে কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কর্মকাণ্ড দেখা গেলে তা নিকটস্থ বাংলাদেশ কোস্ট গার্ডের ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।