1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
১২ বছর পর ফিরে পেলো কেশবপুরে শহীদ জিয়া ছাত্রাবাসের নাম - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ

১২ বছর পর ফিরে পেলো কেশবপুরে শহীদ জিয়া ছাত্রাবাসের নাম

  • প্রকাশিত : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩০ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ১২ বছর পরে নাম ফিরে পেলো শহীদ জিয়া ছাত্রাবাস। বিদ্যালয় কর্র্তৃপক্ষ সিদ্ধ্যান্ত নিয়ে রোববার ছাত্রাবাসের মুছে দেয়া নাম পুনরায় লিখেন। এসময় বিদ্যালয়ের অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দূর দুরান্ত থেকে আসা দরিদ্র মেধাবী ছাত্ররা ওই ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতেন।নাম ফলক বিহীন ওই ছাত্রাবাসে দীর্ঘদিন ধরে এতিম শিশুরা বসবাস করছে।

প্রসঙ্গত,তৎকালীন ম্যানেজিং কমিটি ২০০৪ সালের ১৯ ফেব্রুয়ারী প্রতিষ্ঠানের উদ্যোগে একটি ছাত্রাবাস করার সিদ্ধান্ত নেয়। যার নাম দেন শহীদ জিয়া ছাত্রাবাস। ঐ কমিটির সভাপতি ছিলেন,বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ২০১২ সালে এই ছাত্রাবাসের নেমপ্লেট তুলে ফেলা হয় এবং উদ্বোধক ফলক ভেঙ্গে ফেলা হয়।ওই সময় সভাপতি ছিলেন, আওয়ামীলীগ সরকারের সাবেক হুইপ আব্দুল ওহাব। তৎকালীন সভাপতি এ ধরনের কোন সিদ্ধান্ত ম্যানেজিং কমিটিতে না নিলেও ওই সময়কার প্রতিষ্ঠান কতৃপক্ষ নিজস্ব দাপট দেখিয়ে শহীদ জিয়া ছাত্রাবাসের নেমপ্লেট তুলে ফেলে এবং উদ্বোধক ফলক ভেঙ্গে দেয়।

এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহম্মেদ বলেন,২০১২ সালে ১৯ শে মার্চ পাইলট স্কুলে আমার নিয়োগ হওয়ার পরে আমি ছাত্রাবাসে টিনের সাইনবোর্ড টাঙ্গানো দেখেছি কিন্তু মাস খানেক পর হুট করে একদিন দেখলাম সাইনবোর্ড নাই। তখন আমাদের বহিস্কৃত পিয়ন আমজেদ-২ এর কাছে জানতে চাইলে বল্লো, স্যার আমিও চার/পাঁচ দিন ধরে দেখছি না। কারা নামিয়েছে এটা সবাই জানে কিন্তু এই প্রতিষ্ঠানে অধিকাংশ সবাই লেভেল দিয়ে চলে সে কারণে কেউ কোন কথা বলেনি ঐ সময়। তদন্ত করলে সব বের হয়ে আসবে। ঐ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক মশিউর রহমান সাহেব।

এ বিষয়ে বিদ্যালয়ের বর্তমান অধ্যক্ষ আছাদুজ্জামান বলেন, আমি যোগদানের পর ওই ছাত্রাবাসের নাম ফলক দেখিনি। রেজুলেশনে নাম থাকায় সম্প্রতি প্রতিষ্ঠানের সাবেক সভাপতি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ ভাই ছাত্রাবাসের নাম পুনরায় লেখার পরামর্শ দেন। আজাদ ভাইয়ের পরামর্শে রোববার ছাত্রাবাসের নাম পুনরায় লেখা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ বলেন, অন্যায়ভাবে গায়ের জোরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে ছাত্রাবাসের নামফলক মুছে ফেলা হয়েছিলো যেটা শোভনীয় হয়নি। যারা করেছেন তাদের প্রতি ঘৃনা জানাই ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।