মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরের শেখহাটি তামালতলা এলাকায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর নিজ শরীরেও ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত স্বামী।
আজসোমবার (৮ জুন) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।নিহত ছামিনা আক্তার (২০) তরফ নওয়াপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামী সুজন (২৬) টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার শান্তিনগর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত প্রবাস জীবন কাটিয়ে যশোর শহরতলী শেখহাটির তামালতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, নেশার টাকার বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সুজন ধারালো ছুরি দিয়ে স্ত্রী ছামিনার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সুজন নিজের শরীরেও ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।