মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনা, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশোর জেলা যুবদলের উদ্যোগে বুধবার (২৪ জুন) প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল কবীর পল।
তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণ ও গণতান্ত্রিক শক্তি প্রতিহত করবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম দুলাল, মোঃকামরুজ্জামান, আবু আতিক আল হাসান মিন্টু এবং শফিকুল ইসলাম শফিক।সমাবেশে সভাপতিত্ব করেন এম তমাল আহমেদ এবং সঞ্চালনা করেন আনছারুল হক রানা।এ সময় যশোর জেলা, নগর, সদর উপজেলা ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতামূলক পরিকল্পনা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদল রাজপথে সোচ্চার রয়েছে এবং ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে সকল অপতৎপরতার মোকাবিলা করবে। তারা গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক শিষ্টাচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।