1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার

মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।ঢাকা ২৩ এপ্রিল ২০২৬ ইং আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (International Hydrographic Organization-IHO) ৪র্থ সম্মেলন গত ১৯ থেকে ২৩ এপ্রিল ২০২৬ মোনাকোতে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটি এবং নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যান সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা-এর নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। সম্মেলনে আয়োজিত আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার শীর্ষ পদসমূহের নির্বাচন প্রক্রিয়াতেও বাংলাদেশ স্বক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এ অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক সামুদ্রিক ব্যবস্থাপনা ও হাইড্রোগ্রাফিক উন্নয়নে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা আরও সুসংহত হয়েছে।

প্রতি তিন বছর অন্তর অনুষ্ঠিত আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার অধিবেশনটি আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক কার্যক্রমে বিভিন্ন বিষয়ে কৌশলগত দিক-নির্দেশনা প্রণয়ণের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। চলতি বছরের অধিবেশনে নটিক্যাল চার্ট প্রণয়নের আন্তর্জাতিক মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিতকরণ এবং সামুদ্রিক নিরাপত্তা কাঠামো জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এ অধিবেশনে পরবর্তী প্রজন্মের হাইড্রোগ্রাফিক মানদণ্ডে রূপান্তর, বিশেষত এস-১০০ ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্বয়ংক্রিয় জরিপ পদ্ধতিসহ অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের বিষয়টি আলোচিত হয়।
এছাড়া হাইড্রোগ্রাফিক তথ্য বিনিময়, সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে সমন্বয় এবং সক্ষমতা বৃদ্ধি, বিশেষ করে উপকূলীয় রাষ্ট্রসমূহের জন্য হাইড্রোগ্রাফির গুরুত্ব আলোচনায় উঠে আসে।

সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ হাইড্রোগ্রাফিক সক্ষমতা বৃদ্ধি ও সামুদ্রিক অবকাঠামো উন্নয়নে বৃহত্তর কৌশলগত উদ্যোগের প্রতিফলন। উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ব্যাংককে অনুষ্ঠিত নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন-এর ২৪তম সভায় বাংলাদেশ ২০২৫-২০২৭ মেয়াদে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করে এবং উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক হাইড্রোগ্রাফিক কার্যক্রম সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।