1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডেঙ্গু প্রতিরোধে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক লিফলেট বিতরণ রিপোর্টার্স ক্লাব ও কোস্টাল ইউথ সোসাইটির - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ডেঙ্গু প্রতিরোধে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক লিফলেট বিতরণ রিপোর্টার্স ক্লাব ও কোস্টাল ইউথ সোসাইটির

  • প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৫ বার শেয়ার হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: মো. রাকিবুল্যাহ সোহাগ।।ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, রোগী, তাদের স্বজন ও সেবাগ্রহীতাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ও কোস্টাল ইউথ সোসাইটি।

কর্মসূচিতে উপস্থিত থেকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বলেন, বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গুর ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। যদিও এখন পর্যন্ত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী ভর্তি হয়নি, তবুও সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে এসে পরীক্ষা করাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতনতা। বাসাবাড়ির আশপাশে টব, টায়ার, নারকেলের খোসা, ড্রাম, বালতি ও অন্যান্য পাত্রে জমে থাকা পরিষ্কার পানি তিন দিনের বেশি রাখা যাবে না। মশারি ব্যবহার করতে হবে এবং মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। তিনি জানান, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণের কিট ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পর্যাপ্ত রয়েছে। আক্রান্ত ব্যক্তিকে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় ডা. জিয়াউর রহমানের হাতেও প্রতীকীভাবে একটি সচেতনতামূলক লিফলেট তুলে দেওয়া হয়।

শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস. কে. সিরাজুল ইসলাম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। মানুষের দোরগোড়ায় সচেতনতার বার্তা পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। সবাই নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এডিস মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।”

ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। তাই সবাইকে সচেতন হয়ে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। জনস্বার্থে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ও কোস্টাল ইউথ সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য মো. রাকিবুল্যাহ সোহাগ, রায়হানুল ইসলাম, রাজু আহমেদ, রাইসুল মিথুন ও আলতাব হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্য এবং কোস্টাল ইউথ সোসাইটির প্রতিনিধিরা।

আয়োজকদের মতে, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব এবং ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।