1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডুমুরিয়ায় শিশু রামিসা ধ-র্ষ-ণ ও হ"ত্যা" র বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার

ডুমুরিয়ায় শিশু রামিসা ধ-র্ষ-ণ ও হ”ত্যা” র বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮৩ বার শেয়ার হয়েছে

ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি।।ধর্ষণ ও হত্যার বিচার চাই,শিশুর নিরাপত্তা নিশ্চিত করো,এই শ্লোগান সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় জাগ্রত ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (JYDO) আয়োজনে গত ১৯ মে রাজধানীর মীরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা এবং সারা দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার( ২৪ মে) বিকাল ৪ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাগ্রত ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কোষাধ্যক্ষ নাজমুল হাসান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাংবাদিক ও মানবাধিকার কর্মি উপজেলা ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথকেয়ার সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথ সংগঠনের সহকারী প্রচার- সম্পাদক তাওহীদ আহমেদ সিফাত,যুব ও ক্রীড়া সম্পাদক পারভেজ নয়ন, বন ও পরিবেশ সম্পাদক দিপু মিত্র, সংগঠনে অন্যতম নারী সদস্য রিয়া দাস, অন্তি দাস,অভিভাবকবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনের ঘটনার দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে নারী ও শিশুদের ওপর সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো জঘন্য অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে কোনো নারী ও শিশুকে এভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার না হতে হয়। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এ ধরনের অপরাধ কমবে না বলেও দাবী করেন তিনি।

তিনি তার বক্তব্যে আরোও বলেন, মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ধর্ষণ ও সহিংসতার ঘটনা বাড়তেই থাকবে। তাই মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কার্যকর ভূমিকার মাধ্যমে নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রতিবাদী স্লোগান দেন এবং নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।