পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে শেখ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৫ মে-২৬) দুপুরে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর গ্রামে ওই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মির্জানগর গ্রামে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছিল। এতে গ্রামীণ রাস্তার ব্যাপক ক্ষতি হওয়ায় সোমবার দুপুরে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)’ অনুযায়ী অভিযুক্ত শেখ রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন জানান, জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।