1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুর ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সন্তোষ কুমার কর্মকার আর নাই - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার

কেশবপুর ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সন্তোষ কুমার কর্মকার আর নাই

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬৮ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সন্তোষ কুমার কর্মকার (৫৮) আর নেই, না ফেরার দেশে চলে গেলেন।

উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর শোকবার্তা অনুযায়ী জানা যায়, “১১ মার্চ ২০২৬ খ্রি. দুপুর ০১:০০ (আনুমানিক) ঘটিকার সময় ঢাকা সোহরাওয়ার্দী হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকজনিত কারণে পরলোক গমণ করেছেন। তিনি আরও জানিয়েছেন, জনাব সন্তোষ কুমার কর্মকার, প্রশাসনিক কর্মকর্তা একজন মেধাবী, দক্ষ, সৎ, নিষ্ঠাবান, অভিজ্ঞ, পরিশ্রমী, সদালাপী ও দেশপ্রেমিক কর্মকর্তা হিসেবে সকলের নিকট সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, কেশবপুর, যশোর একজন ভালো ও দক্ষ কর্মকর্তাকে হারালো। চাকুরীকালীন তাঁর অবদান আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।”
সুমিষ্টভাষী সন্তোষ কুমার কর্মকার কেশবপুর উপজেলা বালিয়াডাঙ্গা (শ্রীগঞ্জ কালিতলা) গ্রামের অনিল কর্মকার-এর বড় ছেলে।মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও বহু গনগ্রাহী ব্যক্তি রেখে গেছেন।

বুধবার (১১ মার্চ-২৬) রাত ১০ টায় কেশবপুর কুটিবাড়ী মহাশ্মশানে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদালাপী সন্তোষ কুমার কর্মকারের এই অকাল প্রয়াণে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কেশবপুর উপজেলাধীন ৮ নং পাঁজিয়া ইউনিয়নের পাঁজিয়া গ্রামে ১৯৬৮ ইং সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। পরে উপজেলা বালিয়াডাঙ্গা (শ্রীগঞ্জ কালিতলা) গ্রামে দীর্ঘদিন সম্মানের সাথে বসবাস করে আসছেন। ব্যক্তিজীবনে দুই কন্যা সন্তানের জনক। বড় মেয়ে বিবাহিত ছোট মেয়ে খুলনা মেডিক্যাল কলেজে অধ্যায়নরত। ৪ ভাই ও ২ বোন মোট ৬ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

চাকরী জীবনে প্রথমে তিনি কেশবপুর নিজ উপজেলায় এবং ২০১৫ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ১১ বছর মণিরামপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করার পর পূণরায় কেশবপুরে বদলি হয়ে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ যোগদান করেন।সন্তোষ কুমার কর্মকার-এর অকাল প্রয়াণে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়ি এবং কেশবপুর কুটিবাড়ী মহাশ্মশানে তার শেষ কৃত্যানুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন, কেশবপুর পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, সহকারী অধ্যাপক মশিউর রহমান, বিএনপি নেতা শাহাবুদ্দিন বাবলু, শিক্ষক রওশন আলী-সহ ব্যবসায়ী নেতারা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।