পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী-এর ব্যক্তিগত ঐচ্ছিক তহবিল থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন-২৬) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুরের পৌর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে কেশবপুর উপজেলা ও পৌরসভায় বসবাসরত অসহায় ২৪ জন নারী ও পুরুষকে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার লক্ষে এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে ১ লক্ষ ৮৩ হাজার ৫ শ টাকা বিতরন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে ৯০ যশোর-৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমির অধ্যাপক মোঃ মোক্তার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার সিনিয়র নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, নায়েবে আমির মোঃ সাইদুর রহমান, সহকারী সেক্রেটারী মোঃ তবিবুর রহমান, পৌর আমির প্রভাষক জাকির হোসেন, পেশাজীবী বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমানসহ কেশবপুর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত গরিব ও অসহায় মানুষ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করার লক্ষ্যেই এই বিশেষ তহবিলের অর্থ বিতরণ করা হচ্ছে।
নগদ অর্থ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের আত্মকর্মসংস্থান ও পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবিক এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যেও ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।