1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলে জমি বিরোধে প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাংচুরের অভিযোগ - Khulnar Khabor
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে উদ্বোধন হলো ফল-২০২৬ এর এ্যাডমিশন ফেয়ার আমাদী জায়গীরমহল তকিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক আবুল কালাম আজাদ যশোরে স্ত্রীর ঘাতক স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন নড়াইলে জমি বিরোধে প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাংচুরের অভিযোগ মোল্লাহাটে উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত কেশবপুরে খালের কালভার্ট থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ কেশবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলার ৪ ইউনিয়নে মশা নিধনে নেই কার্যকর পরিকল্পনা যশোরে নবগঠিত কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিল দিঘলিয়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ভৈরব সেতু নির্মাণ কাজ নানা জটিলতায় আটকে ভারতে আটককৃত বাংলাদেশি জেলেদের গ্রহণ ও পরিবারের নিকট হস্তান্তর রাতের আধারে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট লোহাগড়ায় একসময়ের জনপ্রিয় দেশি খেজুর এখন গাছেই নষ্ট হচ্ছে লোহাগড়ায় ইছামতির বিলে মাছ ধরতে করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, অপর এক কৃষক আহত যশোরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা স্বামীর আত্মহত্যার চেষ্টা ডুমুরিয়ায় জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ ডুমুরিয়া উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মালিকানা হালনাগাদ, ‘মোল্যা ফার্মেসি’ এখন ‘জসিম মোল্লা ফার্মেসি’ মেসার্স মোল্যা ফার্মেসি (ড্রাগ লাইসেন্স নং- ডিএল ১১২৪)-এর প্রতিষ্ঠাতা প্রোপাইটর মো. আফতাব মোল্লার পরিবারের সম্মতিক্রমে প্রতিষ্ঠানের মালিকানা বর্তমান প্রোপাইটর মো. জসিম মোল্যার নামে হালনাগাদ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির নাম ‘মোল্যা ফার্মেসি’ থেকে পরিবর্তন করে ‘জসিম মোল্লা ফার্মেসি’ রাখা হয়েছে। কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা নড়াইলের লোহাগড়ায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত

নড়াইলে জমি বিরোধে প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাংচুরের অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৫ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে জমিজমা নিয়ে বিরোধের জেরে নাজমুল ইসলামের বাড়িতে হামলা-ভাংচুর ,চাঁদা দাবি ও নারীদের মারধর করে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একই গ্রামের ফাতেমা বেগম তুলি তার স্বামী মিজানুর মোল্যা তার ভাই তরিকুল ইসলামের বিরুদ্ধে।

মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় সরেজমিনে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামে গেলে এসব অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, ঈশানগাতী মৌজার ১২৯৭ নং দাগের সাড়ে ৪ শতাংশ জমির ২ শতাংশ জমি নিয়ে একই গ্রামের ফাতেমা বেগম তুলি তার স্বামী মিজানুর মোল্যা তার ভাই তরিকুল ইসলামের সাথে একই গ্রামের মৃত সৈয়দ কামরুজ্জামান তার স্ত্রী সালেহা মেগম ও ছেলে নাজমুল ইসলামের জমির মালিকানা দাবি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে বিগত সময় আদালতে মামলা হলে মালিকানার রায় পান ভুক্তভোগী নাজমুল ইসলাম। তবে এ রায়কে না মেনে অভিযুক্তরা ওই ২ শতাংশ জমি দখলের চেষ্টা করলে নাজমুল ইসলাম ও তার পরিবার বাধা দেন।

এর জেরে গত সোমবার (৮জুন) দুপুরে অভিযুক্ত ফাতেমা বেগম তুলির স্বামী মিজানুর মোল্যা তার ভাই তরিকুল ইসলাম, নাঈম মোল্যা, নাদিম মোল্যা শামীম মোল্যাসহ প্রায় ১০০ থেকে ১২০ জন লোক নিয়ে ভুক্তভোগী নাজমুল ইসলাম প্রবাসে থাকার সুযোগে বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় তার পরিবারের উপর হামলা চালায়। জীবন রক্ষার্থে বাড়িতে থাকা নারীরা ঘরে তালা দিয়ে নিজেদের জীবন রক্ষা করেন। এদিকে ভুক্তভোগী নাজমুল এর চাচাতো বোন হাসিবা আক্তার দেখতে গেলে অভিযুক্তরা তাকে মারধর করে তার কাছে থাকা এন্ড্রুয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ রয়ছে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী নাজমুলের মা সালেহা বেগম, তার চাচা সৈয়দ আহাদ, প্রবাসী নাজমুলের স্ত্রী শামীমা আক্তার মুন্নি, আহাদের কন্যা হাসিবা খানম ও স্মৃতি বেগম অভিযোগ করে বলেন, আমাদের একটি জমি নিয়ে মিজানুর মোল্যা, তরিকুল ইসলাম, নাইম মোল্যা, নাদিম মোল্যাসহ ১০০ থেকে ১২০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ আমাদের বাড়ির উপর হামলা ও জমি দখলের চেষ্টা করে। এর আগে বিভিন্ন সময়ে আমাদের হুমকি, ধমকি ও ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না চাইলে গতকাল সোমবার বিকেলে আমাদের বাড়ির উপর এসে আমাদের মারতে আসে এমনকি আমাদের একজন মেয়েকে মারধর করে মোবাইল নিয়ে গেছে। আমি প্রশাসনের নিকট এর বিচার চাই।

অভিযোগের ব্যাপারে জানতে কথা হয় অভিযুক্ত তরিকুল ইসলামের সাথে এসময় তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এর আগে আমাকে মামলা দিয়ে হয়রানি করেছে। এসবের সাথে আমরা জড়িত নই।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সোমবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীরা এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।