1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশনপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলার প্রথমদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক

কেশনপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলার প্রথমদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৭২ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে তিন দিনব্যাপী উপজেলা “ভূমিসেবা মেলা–২০২৬” প্রথম দিনে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায়, কেশবপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ওই ভূমিমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। সকালে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ মে-২৬) সকালে সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুর ইসলাম-এর সভাপতিত্বে এবং কেশবপুর ভূমি অফিসের সার্টিফিকেট এ্যাসিস্ট্যন্ট মোঃ হাদিউজ্জামান-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির অধ্যাপক জাকির হোসেন, কেশবপুর থানার অফিসার তদন্ত শহিদুল ইসলাম প্রমুখ।

আরও বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ্জ জামান খান, সাংবাদিক ওয়াজেদ খান ডব্লিউ, সাংবাদিক এম,এ রহমান ও ভূমি সেবাদানকারী অবসরপ্রাপ্ত বিআরডিবি’র অফিস সহকারী মুজিবর রহমান। অনুষ্ঠানে ভূমি সেবা গ্রহনকারী ও বিভিন্ন প্রিণ্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তেজগাঁও ভূমি ভবন থেকে ভূমি সেবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান মন্ত্রী’র বক্তব্য সরাসরি সম্প্রচার দেখানো হয়। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সহজ, দ্রুত ও ডিজিটাল ভূমিসেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে মেলায় নিম্নোক্ত সেবাসমূহ প্রদান করা হয়- ই-নামজারি (মিউটেশন) আবেদন গ্রহণ, শুনানি গ্রহণ ও নামজারি আদেশ প্রদান, অনলাইনে ভূমি উন্নয়ন কর (Land Development Tax) আদায় ও হোল্ডিং এন্ট্রি/আপডেট সংক্রান্ত সেবা প্রদান, খতিয়ানের (Record of Rights) সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, মৌজা ম্যাপ/নকশার কপি প্রাপ্তির আবেদন গ্রহণ,

বিভিন্ন ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, শুনানি গ্রহণ ও নিষ্পত্তি, ডিজিটাল ভূমিসেবা (land.gov.bd) ব্যবহারে নাগরিকদের সহায়তা ও তথ্য প্রদান করা হয়। কেশবপুর উপজেলার ভূমি সেবাপ্রত্যাশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলাকে সফলতা বয়ে নিয়ে আসে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।