1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো দেশকে অন্যের কব্জায় তুলে দেয় এমন কাউকে আগামীতে ক্ষমতায় আনা যাবে না - নার্গিস বেগম - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো দেশকে অন্যের কব্জায় তুলে দেয় এমন কাউকে আগামীতে ক্ষমতায় আনা যাবে না – নার্গিস বেগম

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৭৭ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি ||বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো দেশকে অন্যের কব্জায় তুলে দেয় এমন কাউকে আগামীতে ক্ষমতায় আনা যাবে না। যার হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিষ্কন্ঠক এবং জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার অক্ষুন্ন থাকে এমন দলকে সরকারে পাঠাতে হবে।

সেই নির্বাচনে জনগণের সমর্থনে গঠিত সরকার দেশ ও জনগণের সকল সমস্যা সমাধান করবে। যশোর সদর উপজেলার মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আরবপুর ইউনিয়ন মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, অচিরেই জগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে জনগণের ভোট প্রদানের সুযোগ প্রদান করুন।

তিনি বলেন, আওয়ামী লীগের মতো বিএনপির কোন সন্ত্রাসী বাহিনী নেই। বিএনপি দেশ ও জনগণের ভাগ্যোন্নয়নের জন্য রাজনীতি করে। অতীতে দেশ ও জাতি যখনই কোনো সংকটে নিমজ্জিত হয়েছে, প্রতিবারই বিএনপি ত্রাণকর্তা হিসেবে আর্ভিভূত হয়ে দেশ ও জাতিকে রক্ষা করেছে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।আবরপুর ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক ফাতেমা বেগমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, কাজী আজম, মহিলা দলনেত্রী হাসিনা ইউসুফ, আরবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, মহিলা দল নেত্রী মেরিনা আক্তার এবং শাহানারা বেগম।

সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক সুফিয়া মাহমুদ রেখা

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।