1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক রাশেদ অপু - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক রাশেদ অপু

  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩১১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের (২০২৫-২০২৮) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু।

নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ আজ শনিবার (১৯ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটের দিকে এই ঘোষণা দিয়েছেন।

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৯টা শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। এতে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ৪০ জন প্রার্থী। এ ছাড়া আপিল বোর্ডে আছেন মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

এবারের নির্বাচনে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম, মো.ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাসুদ রানা মিঠু।

আইন ও কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সূচনা সিকদার। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আর এ রাহুল। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুকুল সিরাজ। অনুষ্ঠান সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম এ সালাম সুমন।

কার্যনির্বাহী সাতটি সদস্য পদের জন্য নির্বাচিত হয়েছেন ইমরান হাসো, জুলফিকার চঞ্চল, শিউলি শিলা, শিপন, রাফা নাঈম, রেজাউল রাজু ও তুহিন চৌধুরী।

এছাড়া অর্থ সম্পাদক পদে নুরে আলম নয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। দপ্তর সম্পাদক পদে লড়ছেন তানভির মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে আছেন আহসান হাবিব নাসিম এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন রওনক হাসান। তারা দুজনই এবারের নির্বাচনে অংশ নেননি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।