1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাংলাদেশের মানুষ আবারো বিএনপিকে রাষ্ট্রক্ষমতা দেখতে চায় - মামুন মাহমুদ - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ

বাংলাদেশের মানুষ আবারো বিএনপিকে রাষ্ট্রক্ষমতা দেখতে চায় – মামুন মাহমুদ

  • প্রকাশিত : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২১৭ বার শেয়ার হয়েছে

মোঃ- জাকির হোসেন, চিফ রিপোর্টার ||নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “বাংলাদেশের মানুষ আবারও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

ভোটাধিকারের জন্য বিএনপি সবসময় সংগ্রাম করেছে।
তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথ ছাড়িনি। বেগম খালেদা জিয়া ৬ বছর জেল খেটেছেন, শেখ হাসিনার সঙ্গে আপোষ করেননি। বিএনপি প্রতারণা করে না, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে।”

ফতুল্লার ডিআইটি মাঠে থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আজকের এই উচ্ছ্বাস যেন নির্বাচনী আমেজ তৈরি করেছে। ব্যান্ডপার্টি, ভুভুজেলা হাতে মানুষের ঢল নেমেছে। কিন্তু এই উৎসবের পেছনে অনেক বেদনার গল্প আছে—ফতুল্লার শাওন পুলিশের গুলিতে নিহত হয়েছে, অনেকে ঘরে ফিরতে পারেনি, বাবার লাশ কবর দিতে পারেনি। এই ত্যাগের বিনিময়েই আমরা ফ্যাসিবাদ সরকার হটিয়ে একটি অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি করেছি।”

তারেক রহমান ও খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, “তারেক রহমান ১৫ বছর দেশে ফিরতে পারেননি, খালেদা জিয়া ৬ বছর কারাবরণ করেছেন। এখনো আমাদের দাবি পূর্ণ হয়নি। যতদিন না হবে, ততদিন আমরা ঘরে ফিরবো না।”

তিনি আরও বলেন, “এই সরকার বলেছিল গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়বে। আমরা তখনও সমর্থন দিয়েছি। কিন্তু এখন নির্বাচন নিয়ে টালবাহানা করছে। কেউ কেউ বলেন বিএনপি সংস্কার চায় না—কিন্তু ২০২৩ সালে তারেক রহমান ৩১ দফা সংস্কার পরিকল্পনা দিয়েছেন।”

সাবেক এমপিদের উদ্দেশে তিনি বলেন, “এই আসনের সাবেক এমপি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন, বিদেশে টাকা পাচার করেছেন, যা শেখ হাসিনার নির্দেশেই করা হয়েছে। দেশের টাকা বিদেশে পাচার করে মানুষকে দরিদ্র করেছে।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। বিএনপি ক্ষমতায় এলে জনগণের জন্য কাজ করে। আমরা চাই, আগামী নির্বাচনে ভালো মানুষ এমপি হোক—কোনো গডফাদার নয়। মানুষ যাকে মনোনয়ন চাইবে, সেই পাবেন। আমরা বিদেশে গাড়ি-বাড়ি করতে চাই না, আমরা আপনাদের পাশে থাকতে চাই।”

সমাবেশে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু এবং সঞ্চালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, নেতৃবৃন্দ প্রমূখ

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।