1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে এবি পার্টির আহবায়ক কমিটি গঠণ উপলক্ষে মতবিনিময় সভা - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার

কেশবপুরে এবি পার্টির আহবায়ক কমিটি গঠণ উপলক্ষে মতবিনিময় সভা

  • প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩০৬ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন, আমার বাংলাদেশ (এবি) পার্টি-তে যোগদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার নিয়ে আমার বাংলাদেশ পার্টির যশোরের কেশবপুর উপজেলায় আহবায়ক কমিটি গঠণ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৪ এপ্রিল-২৫) বিকেলে কেশবপুর শহরের পৌরভবন সংলগ্ন প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ওই মতবিনিময় সভা হয়।
এবি পার্টির যশোর জেলা যুগ্ন-আহবায়ক কেশবপুরের সন্তান নুরুল ইসলাম রিপন-এর সভাপতিত্বে যশোর জেলা যুগ্ন-সাধারণ সম্পাদক আখতার হুসাইন-এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা শাখার যুগ্ম-আহবায়ক ব্যারিষ্টার মাহমুদ হাসান তিনি তাঁর শুভেচ্ছা বক্তব্যে কেশবপুর উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে এবি পার্টির পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সততা ও নিষ্ঠার সাথে উপজেলার মানুষের সেবা করার প্রতিশ্রুতি দেন। প্রধান অতিথির বক্তৃতা করেন, এবি পার্টির যশোর জেলা আহবায়ক ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুল কাদের, মঙ্গলকোট সেবা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এস, এম কোরবান আলী।
প্রধান অতিথি অধ্যক্ষ ইয়ামিনুর রহমান মতবিনিময়কালে জানান, দল সুসংগঠিত করতে কেশবপুর একটি বলিষ্ঠ কমিটি প্রয়োজন। কেশবপুরে আমার বাংলাদেশ (এবি) পার্টি গঠনের লক্ষ্যে দীর্ঘ আলাপ-আলোচনার পর ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব আসে।
এসময় প্রধান অতিথি, এবি পার্টির যশোর জেলা আহবায়ক ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান, কেশবপুর উপজেলা এবি পার্টির আহবায়ক হিসেবে নুরুল ইসলাম রিপন-এর নাম ঘোষণা করলে সর্বসম্মতিক্রমে গৃহিত হয় এবং ৩১ সদস্য বিশিষ্ট কেশবপুর উপজেলা আমার বাংলাদেশ (এবি) পার্টি-এর আংশিক কমিটির নাম প্রকাশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মহাতাব উদ্দিন সরদার, ইলিয়াজ হোসেন, শাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, বশির উদ্দীন, সিরাজুল ইসলাম, মজিবর রহমান গাজী, ইউনুস গাজী, ইব্রাহীম গাজী, কামরুল সরদার, আব্দুল গফুর সরদার, আনিসুর রহমান গাজী, ইসমাইল গাজী, মিরাজ হোসেন, ফয়সাল আহমেদ, রুহুল আমিন, এনামুল হাসান, জহির হোসেন, হৃদয়, মিঠুন প্রমূখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।