1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় নৌকা বাইচ ২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় নৌকা বাইচ ২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮২ বার শেয়ার হয়েছে

রাজু হাওলাদার,খুলনা জেলা প্রতিনিধি || খুলনায় নৌকা বাইচ ২০২৫ অনুষ্ঠিত করার লক্ষ্যে গতকাল (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুর ১২ টায় বিভাগীয় প্রশাসন খুলনার ব্যবস্থাপনায় খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’এই স্লোগানকে সামনে রেখে ‘তারুণ্যের উৎসব ২০২৫-উদযাপনের অংশ হিসেবে বিভাগীয় প্রশাসন খুলনার ব্যবস্থাপনায় আগামী ০৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ১২ টায় খুলনা জেলার রূপসা নদীতে ১নং কাস্টমস ঘাট হতে যান জাহান আলী সেতু পর্যন্ত একটি আকর্ষণীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে উৎপাদনশীল কাজের সাথে যুক্ত রাখতে এবং খুলনাবাসীকে নির্মল বিনোদন উপভোগের সুযোগ করে দেয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

নৌকা বাইচ আবহমান বাংলার সংস্কৃতির একটি অংশ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই উৎসবটি আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। বিভাগীয় প্রশাসন খুলনার উদ্যোগে আয়োজিত এই নৌকা বাইচে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নৌকা বাইচের ১০ (দশ) টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী দলকে ৭৫০০০/- (পঁচাত্তর হাজার টাকা), ২য় স্থান অর্জনকারী দলকে ৫০০০০/- (পঞ্চাশ হাজার টাকা) এবং ৩য় স্থান অর্জনকারী দলকে ৩০০০০/-(ত্রিশ হাজার টাকা) পুরস্কার হিসেবে প্রদান করা হবে।

নৌকা বাইচ উপলক্ষে আগামী ০৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১১ টায় একটি বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পুলিশ এর বাদক দল,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদক দল সহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণের মাধ্যমে র‍্যালীটি খুলনার হাদিস পার্ক থেকে শুরু হয়ে ১নং কাস্টমস ঘাটে পৌঁছে সমাপ্ত হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।