1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সা‌বেক এমপি বাবু ও চেয়ারম‌্যানসহ ১০৮ জনের নামে মামলা‌ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সা‌বেক এমপি বাবু ও চেয়ারম‌্যানসহ ১০৮ জনের নামে মামলা‌

  • প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৫০১ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || খুলনার কয়রায় সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুসহ ইউনিয়ন প‌রিষ‌দের দুই চেয়ারম‌্যান ও তিন পু‌লিশ কর্মকর্তাসহ ১০৮ জনের নামে মামলা হ‌য়ে‌ছে। মঙ্গলবার (১৪জানুয়া‌রি) আদাল‌তে আদালতে এ দায়ের করা হয়।

মিথ‌্যা মামলায় হয়রা‌ণি, ভয়ভী‌তি দে‌খি‌য়ে চাঁদাবাজী ও লুটপা‌টের অ‌ভি‌যো‌গে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কয়রায় এ মামলা‌ দা‌য়ের ক‌রেন মোঃ নূরুল ইসলাম‌। তি‌নি একজন শিক্ষক ও বাংলা‌দেশ জামায়াত ইসলামীর কর্মী। নূরুল ইসলাম‌ কয়রা উপ‌জেলার স‌রিষামুট গ্রা‌মের বা‌সিন্দা।

মামলার অন‌্যান‌্যা আসা‌মিরা হ‌লো, উপ‌জেলার কয়রা সদর ইউনিয়‌নের চেয়ারম‌্যান ও কয়রা উপ‌জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক বাহারুল ইসলাম, বাগালী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ও ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি আব্দুস সামাদ গাজী, একই ইউনিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান ও উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি আব্দুস সাত্তার পাড়, উপ-পু‌লিশ প‌রিদর্শক মোঃ সালাউদ্দিন, এএসআই আশরাফুজ্জামান ও না‌সির উদ্দিনসহ আট পু‌লিশ সদস‌্য, একা‌ধিক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠ‌নের নেতা কর্মী, আইনজী‌বি এবং জনপ্রতি‌নি‌ধি র‌য়ে‌ছে।

মামলা সূ‌ত্রে, আসামীগণ বি‌ভিন্ন সম‌য়ে বাদীর নিকট চাঁদা দাবি করিত এবং হুম‌কি দিতো। মামলায় জ‌ড়িত থাকা পু‌লিশ সদস‌্যরা নাশকতার মামলাসহ বিভিন্ন মামলায় জড়ানোসহ ক্রসফায়ারের হুমকি দি‌য়ে চাঁদা গ্রহণ করতো বলে জানা যায়।

একপর্যা‌য়ে এক‌টি মামলায় খুলনা জেলা আদালতে মামলার হাজিরার জন‌্য যাওয়‌ার প‌থে আসামীগণসহ অজ্ঞাতনামা ১০০/১২০ জন সন্ত্রাসীরা পূর্ব-পরিকল্পিতভাবে চা-পাতি, দা, লাঠি, শাবল, লোহার রড ও দেশীয় অস্ত্র নি‌য়ে বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও মূলদলসহ তা‌দের‌কে মস‌জিদকুড় ব্রিজ এর দুই পার্শ্ব আটকে রে‌খে সা‌থে থাকা খাদ‌্য সামগ্রী, নগদ টাকা, ঘ‌ড়ি, স্ব‌র্ণের আং‌টি, চেইন লুটপাট ক‌রে নেয়। যার আনুমা‌নিক মূল‌্য ১০ লাখ টাকা। এছাড়া পনের লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। এসময়, ২০২৩ সালের ১ নভেম্বর ব্রীজের দুই পার্শ্বে ২টি বিস্ফোরক দ্রব‌্য ফাটি‌য়ে আতংক সৃষ্টি করে আমাদেরকে ছত্রভঙ্গ করে। পরবর্তীতে আসামীদের চাঁদার টাকা না দেওয়ায় বাদীর বসত ঘরে প্রবেশ করে বাদীর স্ত্রী ও পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে জীবনে শেষ করে দেওয়ার ভয় দেখায় এবং বাদীর বসত ঘরের ট্রাঙ্ক ভে‌ঙে নগদ অর্থ লুটপাট ক‌রে।

মামলার বাদী মোঃ নূরুল ইসলাম‌ ব‌লেন, বিগত স্বৈরাচারী আওয়‌ামী সরকা‌রের আম‌লে আমা‌দের‌কে নানাভা‌বে হয়রা‌ণি করা হ‌য়ে‌ছে। আওয়ামী লীগ নেতা-কর্মী‌দের নি‌র্দে‌শে পু‌লিশ মিথ‌্যা মামলা দি‌য়ে হয়রা‌ণি ক‌রে‌ছে। বি‌ভিন্ন সম‌য়ে হুম‌কি-ধাম‌কি দি‌য়ে চাঁদা আদায়সহ ঘরবা‌ড়ি লুটপাট ক‌রে‌ছে।‌ দোষী‌দের উপযুক্ত শা‌স্তির দা‌বি‌তে ন‌্যায় বিচারের আশায় আদাল‌তের শরনাপন্ন হ‌য়ে‌ছি। আশা কর‌ছি ন‌্যায় বিচার পা‌বো।

বাদীর আইনজী‌বি এড. আবু বকর সি‌দ্দিক ব‌লেন, মামলাটি আদালত আম‌লে নি‌য়ে সিআইডিকে তদন্ত প্রতি‌বেদন জমা দি‌তে ব‌লে‌ছে। ‌আশা ক‌রি ন‌্যায় বিচার পা‌বো।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।