1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আলেম-ওলামারা ঐক্যবদ্ধ থাকলে এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব- চরমোনাই পীর - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আলেম-ওলামারা ঐক্যবদ্ধ থাকলে এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব- চরমোনাই পীর

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৪৫ বার শেয়ার হয়েছে

শেখ মোঃ নাসির উদ্দীন,খুলনা || অন্তর্বর্তী সরকারের শাসনামলে দেশের আলেম-ওলামাগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেছেন, আলেম ওলামাদের নিজেদের মধ্যে কোন ধরনের বিরোধ সৃষ্টি করা যাবে না। আলেম-ওলামাগণ যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১১ টায় খালিশপুর জামিয়া রশিদিয়া খোয়ালখালীর বাইতুল করিম মসজিদে এক মতবিনিময় সভা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

চরমোনাই পীর বলেন, সাড়া দুনিয়ার শাসন ব্যবস্থায় সার্বিকভাবে পরিবর্তন আসছে। তার পরিপেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও পরিবর্তন হয়েছে। ৯২ শতাংশ মুসলমানদের দেশে সুশাসনের জন্য দেশের আলেম-ওলামাগণ যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আগামীতে অনেক কিছুই করা সম্ভব হবে। আলিয়া হোক বা কওমী হোক সকল মাদরাসার আলেমরা একসাথে থাকলে আমাদের শক্তি বৃদ্ধি পাবে। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদের শক্তি কমে যাবে। আমরা কাজ করতে পারবো না। অন্যেরা আমাদের থেকে এগিয়ে যাবে।

ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মানুষ কখনই মাস্টারমাইন্ড হতে পারে না। মাস্টারমাইন্ড একমাত্র আল্লাহ তায়ালা। ৫ আগস্ট সে ঘটনা হয়েছে। ফেরাউনের মত নির্যাতনকারী, অত্যাচারী হাসিনার পতন হয়েছে। আল্লাহ ছাত্র-জনতাকে দিয়ে সেটা করিয়েছেন। বাংলাদেশের আলেম সমাজ যেটা করবে, যেটা চাইবে সেটাই হবে ইনশাআল্লাহ। সকলকে আলেম-ওলামার সাথে এক হয়ে কাজ করতে হবে। আলেমদের মতামতকে গুরুত্ব দিতে হবে।

প্রধান অতিথি আরো বলেন, মাদরাসা শিক্ষাকে অথবা মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে রাজনীতি মুক্ত রাখতে হবে। মাদরাসা শিক্ষার সাথে উগ্রবাদ-জঙ্গীবাদের সাথে কোন সম্পর্ক নেই।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধ থাকার যে শক্তি সেটা অতীতে প্রমাণ হয়েছে। আমাদেরকে তার মধ্যেই থাকতে হবে। আগামী দিনের ক্ষমতার কথা বিবেচনা করতে হবে। মাদরাসা শিক্ষার জন্য সরকারের সাথে থেকে কাজ করে যেতে হবে। সরকারকে কোন বিষয়ে বিব্রত করা যাবে না। সব আলেম-ওলামার সমন্বয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করবো। আমরা ইসলাম বিদ্বেষী কোন কাজে সংশ্লিষ্ট থাকবো না। মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কাজ করবো।

আমাদের সব সময় সম্মুখপানে থাকতে হবে। আমরা চাই ইসলামি সমাজ যেন থাকে। ইসলামে কোন উগ্রতার সুযোগ নেই। আমাদের সব সময় সতর্ক থাকতে হবে, কোন ধরনের উগ্রতাকে প্রশ্রয় দেয়া যাবে না। আলেম-ওলামাগণ এক থাকলে কেউ কোন কিছু করতে পারবে না। কে কোন দল করে সেটি ভিন্ন কথা, আমাদের সকলকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলেম-ওলামাসহ সকলে এক থাকলে কেউ আমাদের রুখতে পারবে না।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতি গোলামুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।

সভায় আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মুফতি আব্দুর রহিম, মুফতি আব্দুস শাকুর, মুফতি আব্দুর রহমান মিয়াজী, মাওলানা মিজানুর রহমান, মুফতি মাহবুবুর রহমান, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা ইকবাল মাহমুদ, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আসাদুল্লাহ, মুফতি ওমর ফারুক, মুফতি আবু সালেহ, মাওলানা নাজমুস সাদাত, মুফতি রুহুল আমিন, মুফতি আব্দুল্লাহ, মুফতি জাকির হোসাইন, মুফতি মাহফুজুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আবুল হোসাইন, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা আবুল ফজল, মাওলানা মুজিবুর রহমান, মুফতি ফয়জুল করিম, মুফতি জাহাঙ্গীর হোসেন, মাওলানা হারুন-রশিদ, মাওলানা জাকির হোসাইন, মাওলানা হারুনা রশিদ, মাওলানা জাকির হোসাইন, মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতী বশির আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, মুফতি ইব্রাহিম খলিল মাওলানা হাবিবুর রহমান, মুফতি ওয়াহিদুল ইসলাম, মুফতি নাসির উদ্দিন, মুফতি আবুল কাশেম, মুফতি আনোয়ারুল ইসলাম, মাওলানা আরিফুর রহমান, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মুফতি বেলাল হোসাইন, মাওলানা সাঈদ হোসাইন, মাওলানা কামাল হোসেন, মুফতি নুর উদ্দিন খান, মাওলানা নাজমুল হাসান, মাওলানা মারুফ বিল্লাহ, মাওলানা ইউসুফ, মাওলানা আহসান হাবিব, মাওলানা রেজওয়ান, মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা নেওয়াজ শরীফ।

এছাড়াও সকালে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে মাদ্রাসা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।