1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলর টিপুকে গুলি করে হত্যা - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলর টিপুকে গুলি করে হত্যা

  • প্রকাশিত : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২৯১ বার শেয়ার হয়েছে
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

খুলনার খবর || খুলনার আওয়ামী লীগ নেতা ও কেসিসির ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোলার রাব্বানি টিপুকে কক্সবাজারে সৈকতে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের সমুদ্র সৈকত এলাকার হোটেল সীগালের সামনে এই ঘটনা। পথচারীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি খুলনা সিটি করপোরেশনের দৌলতপুর দেয়ানা পাড়া এলাকার মোঃ গোলাম আকবরের পুত্র।

স্থানীয়রা জানান, সমুদ্র সৈকত পাড়েরর সড়কে হোটেল সীগালের সামনে গুলি আওয়াজ শুনেন এবং এই ব্যক্তিকে মাটিতে ঢলে পড়তে দেখেন। সাথে সাথে লোকজন জড়ো হলে তাদের সহযোগিতায় মাথায় গুলিবিদ্ধ গোলার রাব্বানি টিপুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এসএম শোয়াইব জানান, নিহত ব্যক্তি মাথার সামনে-বামে গুলিবিদ্ধ হয়ে মাথা ভেদ করে গুলি ডানে কান বরাবর বের হয়েছে। পরীক্ষা করে দেখা যায় তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াছ খান বলেন, আমরা প্রাথমিকভাবে খোঁজ করে জানতে পেরেছি নিহত গোলার রাব্বানি টিপু খুলনার সাবেক ওয়ার্ড কাউন্সিলর। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে এলাকা থেকে পলাতক ছিলেন তিনি। তার সাথে আর কেউ ছিলেন কিনা তার নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে সাথে খুনিদের ধরতে পুরো শহরে ঘিরে ফেলে পুলিশ। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।