1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মহানগর ডিবি পুলিশের অভিযানে একাধিক মামলার আসামী জাকিরসহ পাঁচ জনকে গ্রেফতার - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

মহানগর ডিবি পুলিশের অভিযানে একাধিক মামলার আসামী জাকিরসহ পাঁচ জনকে গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৪ বার শেয়ার হয়েছে

সরদার বাদশা, নিজস্ব প্রতিবেদক || খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশ্বরপাশা এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামী জাকিরসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে। তখন নগদ টাকা ও জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়।

কেএমপির অফিসার ইনচার্জ (ডিবি) তৈমুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় রোড সংলগ্ন জনৈক টিপু সুলতানের বাড়ির বেডরুমের মধ্যে জুয়া খেলা অবস্থায় দৌলতপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হোসেনসহ পাঁচ জনকে আটক করে ডিবির এসআই ইমন।

গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ জাকির হোসেন (৩৮), পিতা-আব্দুল হক হাওলাদার, মো: রুহুল আমিন (৪৯), পিতা-মৃত ওয়াজেদ আলী ফকির, মোঃ রফিক হাওলাদার (৪০), পিতা-মৃত মানিক হাওলাদার, মোঃ সাবিবুর রহমান (৪২), পিতা-মৃত আব্দুর রহমান, মোঃ রাকিব (৪২), পিতা-মোঃ শওকত,।

নগর ডিবি পুলিশ জানায়, জাকির হোসেন দীর্ঘদিন যাবৎ দৌলতপুর ও মহেশ্বরপাশা এলাকায় মাদকসহ নানা রকম অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে খুলনা ও পিরোজপুর এলাকায় পাঁচটি মামলা রয়েছে। তার একটি মাদক সিন্ডকেট আছে বলে জানান।এলাকার অনেকে তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ বলে সুত্র জানায়।ডিবি পুলিশ গ্রেফতারকৃতদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জাম ৩ সেট তাস এবং নগদ ৩৪,৮০০ টাকা উদ্ধার করে।

পুলিশ আরও জানায়,গ্রেফতারকৃত ব্যক্তিরা উক্ত স্থানে দীর্ঘদিন যাবৎ মাদক ও জুয়ার আসর বসিয়ে আসছে।
এদিকে মহেশ্বরপাশা এলকার সাধারন মানুষ অভিযোগ করেছেন, মাদক ব্যবসায়ী জাকিরসহ তার কয়েকজন সহযোগির অত্যাচারে অতিষ্ট। পুলিশ সঠিক তদন্ত করলে তার সকল অপকর্মের প্রমান মিলবে। তার অন্য চিহ্নিত সহযোগীদের গ্রেফতারের দাবী এলাকাবাসীর।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।