1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ:পুড়িয়ে বিনষ্ট - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ:পুড়িয়ে বিনষ্ট

  • প্রকাশিত : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৮ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছায় অভিযান চালিয়ে বাড়িতে মজুদ করে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

রবিবার সন্ধায় পাইকগাছার গদাইপুর ইউনিয়নের মেলেকপুরাইকাটি গ্রামের সাধু পাড়ায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল আছে। গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মাহেরা নাজনীন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

এসময় মেলেকপুরাইকাটি গ্রামের মৃত হাজু সাধুর ছেলে প্রণব সাধুর বাড়ি থেকে ৩১৪ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়া একই গ্রামের রঞ্জন সাধুর ছেলে সত্য সাধুর বাড়িতে অভিযান চালিয়ে ৪২ কেজি নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতে তাকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এসময় জব্দকৃত ৩১৪ কেজি পলিথিন ব্যাগ এবং ৪২ কেজি কারেন্ট জাল কপোতাক্ষ নদের পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উক্ত ব্যাবসায়ীরা মুচলেকা প্রদান করেন দ্বিতীয় কোন দিন এই ব্যাবসা করবে না মর্মে।পলিথিন ব্যাগের বাজার মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা এবং কারেন্ট জালের বাজারমূল্য আনুমানিক ৪০ হাজার টাকা।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পুলিশ উপপরিদর্শক  বাবলা দাশ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, পুলিশ কনস্টেবল ঝন্টু দাশ, মোঃ লোকমান হোসেন, আনসার সদস্য প্রজয় কুমার দাশ এবং পেশকার ইবরাহীম উপস্থিত ছিলেন।

উপস্থিত গ্রামবাসীর সামনে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন,জব্দকৃত অবৈধ মালামাল আগুনে বিনষ্ট এবং ২ জন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদানসহ মুচলেকা গ্রহণ করে আইনের আওতায় আনা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এগুলো ক্রয় বিক্রয় ও মজুদ দণ্ডনীয় অপরাধ।আগামীতেও উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।