1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
অবশেষে আন্দোলন প্রত্যাহার করলো শিক্ষার্থীরা; পাইকগাছায় প্রধান শিক্ষিকাকে অপসারণ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

অবশেষে আন্দোলন প্রত্যাহার করলো শিক্ষার্থীরা; পাইকগাছায় প্রধান শিক্ষিকাকে অপসারণ

  • প্রকাশিত : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২২৭ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি ||
খুলনার পাইকগাছায় শিক্ষার্থীদের কয়েকদিনের কঠোর আন্দোলনের মুখে পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে অপসারণ করা হয়েছে।প্রধান শিক্ষক না দেয়া পর্যন্ত সিনিয়র শিক্ষক আব্দুল ওহাবকে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।এ সিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।

উল্লেখ্য উপজেলার পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভৈরব রাণী রায়। তিনি প্রায় এক বছর হলো এ বিদ্যালয়ে যোগদান করেছেন।এর মধ্যে তিনি ১৫ দিন মত বিদ্যালয়ে হাজির থেকেছেন এমনটি জানান ছাত্রীরা। অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ তিনি স্বাভাবিক মস্তিস্কের লোক নয়।তার বিরুদ্ধে নানা অনিয়ম,স্বেচ্ছাচারিতা,ক্ষমতা অপব্যবহার ও অদক্ষতার অভিযোগে এনে তার অপসারণের দাবীতে বিদ্যালয়ের ছাত্রীরা আন্দোলন অব্যাহত রেখেছে।

আন্দোলনের মধ্যে প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষ ও প্রধান গেটে তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ, সড়ক অবরোধ,বিক্ষোভ। আন্দোলনের চতুর্থ দিন সেমবার সকাল ৯ টায় পুরাতন পরিবহন কাউন্টার সম্মুখে চার রাস্তা মোড়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। আন্দোলনকারীদের দাবীর প্রেক্ষিতে খুলনা জেলা উপ-পরিচালক কামরুজ্জামান সরেজমিনে এসে ছাত্র,শিক্ষক ও অভিভাবকদের সাথে বৈঠাক করে প্রধান শিক্ষিকাকে অপসরণ ও সিনিয়র শিক্ষক আব্দুল ওহাবকে চলতি দায়িত্ব পালন করার নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ সামছুল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ,সহকারী পরিদর্শক বাবুল সরদার,অভিভাবক প্রতিনিধি ডাঃ সুজন কুমার সরকার,সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ,শিক্ষার্থী অর্পিতা সরকার,আকসারা নেওয়াজ,জারিন তৌফা,এশা,স্বরসতী মন্ডল ও শ্রেহাসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।