1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় জোর করে দোকান ঘর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Khulnar Khabor
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত ৫০ কোটির কয়রা-কাশিরহাটখোলা সড়কে ধস: কাজ শেষ হতে না হতেই বেহাল দশা যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে হাজতির মৃত্যু খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ লোহাগড়ায় শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধামে ৪দিন ব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু মোরেলগঞ্জে শুরু হলো এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গোলাবারুদ’সহ কুখ্যাত এক ডাকাত আটক যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু কয়রায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী

কয়রায় জোর করে দোকান ঘর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৩৮২ বার শেয়ার হয়েছে

কয়রা(খুলনা)প্রতিনিধি || কয়রায় জোর করে দোকান ঘর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার ঘুtগরাকাটি গ্রামের মৃত এরমান আলী গাজীর পুত্র মোঃ আঃ রশিদ গাজী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, ঘুগরাকাটি বাজারে ঘুগরাকাটি মৌজার এস এ খতিয়ান নং ৯৯, এস এ দাগ নং ৮৯,৯০। ডিপি নং ২৬৯,হাল দাগ নং ৩৮৮,৩৮৭ জমির পরিমাণ হাফ শতক জমি স্বত্ব দখলীর জমিতে র্দীঘ ৩০ বছর যাবত ঘুগরাকাটি বাজারে দোকান ঘর নিমাণ করে ভাড়া দিয়ে আসছি। আমার ঐ দোকানের জায়গায় ২০০০ সালে অগ্রনী ব্যাংকে মটগেজ দিয়ে সিসি লোন গ্রহণ করে থাকি। বিগত দিনে খায়রুল ইসলাম নামের এক ব্যবসায়ির নিকটে দোকানটি ভাড়া দেয় ।

ভাড়াটিয়া খায়রুল ইসলাম বাইরে চলে যাওয়ার সময় দোকানের সমস্ত মালামাল আমার নিকট বিক্রয় করে চলে যান। সেই থেকে আমি সেখানে ব্যবসা করে আসছি। এমতাবস্থায় গত ২ জুলাই একই এলাকার মোঃ রবিউল ইসলাম ও মোঃ রফিকুল মোড়ল গংরা আমার দোকান ঘর দখল করে নেওয়ার হুমকি দেয়। আমি নিরুপায় হয়ে ঐ দিন কয়রা থানায় একটি জিডি করি যার নং-৫৯। তারপরেও তারা নানা ষড়যন্ত্র করতে থাকে। এমতাবস্থায় গত ১১ মার্চ ভোরে বাগালী ইউনিয়নের ইউ পি সদস্য ও ২নং ওয়াডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল সানার ইন্দনে আওয়ামীলীগের গুন্ডা বাহিনী নিয়ে মোঃ রবিউল ইসলাম গংরা দলবন্ধ হয়ে শাবল রড দা দিয়ে দোকানের তালা ভেংগে দোকানের ভিতর প্রবেশ করে দোকানের মালামাল সহ দোকানঘরটি দখল করে নেয়।

এতে করে আমার প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এবং দোকানের লক্ষাধিক টাকার শোকেজ নষ্ট করে দেয়। আমি বাঁধা দিলে তারা ও আওয়ামীলিগের গুন্ডা বাহিনী দিয়ে এলোপাতারিভাবে আমাকে আঘাত করে। বিষয়টি নিয়ে আমি কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। মামলাটি আদালতে চলমান রয়েছে। বর্তমানে রবিউল গংরা দোকান ঘরটি জোরপুর্বক দখল করে রেখেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার দোকান ঘরটি আমার দখলে নিতে পারি তার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।