1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পিতা-মাতার কবরের পাশেই শায়িত হলেন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন বাচ্চু  - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার

পিতা-মাতার কবরের পাশেই শায়িত হলেন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন বাচ্চু 

  • প্রকাশিত : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৫ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছা উপজেলার কৃতি সন্তান,গদাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ মুক্তিযোদ্ধা শেখ মাহাতাব উদ্দিন মনি মিয়ার বড় পুত্র,গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ বেলাল‌উদ্দীন বিলু’র বড় ভাইপো স্বাধীনতা যুদ্ধকালীন কমান্ডার,পাইকগাছা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু ( ৭৬) রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশেই শায়িত হয়েছেন।

শনিবার ভোর ৪টার সময় খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুপুরে তার মৃতদেহ এলাকায় পৌছালে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।

বিকাল ৪ টায় উপজেলা মডেল মসজিদ চত্বরে মরহুমের সরকারিভাবে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এরপর উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে শেষ শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও বীর মুক্তিযোদ্ধারা। আছরবাদ মডেল মসজিদে জানাযা শেষে পৌর সদরের বাতিখালীস্থ পারিবারিক কবরস্থানে পিতা শহীদ শেখ মাহতাব উদ্দিন মনি মিয়া ও মাতা হোসনেয়ারা মাহতাব এর কবরের পাশেই মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযা পরিচালনা করেন হাফেজ মাওলানা জালাল উদ্দীন ও মাওলানা আশরাফুল ইসলাম।

জানাযা ও দাফনের সময় উপস্থিত ছিলেন মরহুমের বোন যুগ্ম সচিব সাবিনা ইয়াসমিন মালা,খুলনা মহানগরের দায়রা জজ শরীফ হোসেন হায়দার,কর্নেল ফরহাদ হোসেন, প্রবীণ আইনজীবী আলহাজ্ব জি এ সবুর,উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ,নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী,মরহুমের ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু,জেলা আওয়ামী লীগ নেতা ডাঃ শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ,আইনজীবী সমিতির সাবেক সভাপতি জিএম আব্দুস সাত্তার,প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডলে,এডভোকেট সাইফুল ইসলাম, বোন প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি,সাকেরা বানু,এডভোকেট আব্দুল মজিদ, মাওলানা শামসুদ্দিন আহমেদ,মিরাজুল ইসলাম,শেখ শহীদ হোসেন বাবুল,ছেলে এডভোকেট শেখ তৈয়ব হোসেন নূর,শেখ তৌহিদ হোসেন তাজ,ফয়সাল হোসেন,দিপু,কাউন্সিলর শেখ মাহবুবর রহমান রনজু,আলহাজ্ব বজলুর রহমান,জি এম শুকুরুজ্জামান,ইলিয়াস হোসেন প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।