1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শান্ত ও মুশফিকুর দুর্দান্ত জোড়া সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিনেই দারুণভাবে ম্যাচের নিয়ন্ত্রণ - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শান্ত ও মুশফিকুর দুর্দান্ত জোড়া সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিনেই দারুণভাবে ম্যাচের নিয়ন্ত্রণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২১৪ বার শেয়ার হয়েছে

খবর খবর ||নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দুর্দান্ত জোড়া সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিনেই দারুণভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে বাংলাদেশ।

শুরুর বিপর্যয় কাটিয়ে এই দুই অভিজ্ঞ ব্যাটার গড়েছেন ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি, যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটে তৃতীয় সর্বোচ্চ জুটি।মঙ্গলবার (১৭ জুন) টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই ০ রানে বিদায় নেন এনামুল হক বিজয়। এরপর সাদমান ইসলাম (১৪) দলীয় ৩৯ রানে ও মুমিনুল হক (২৯) ৪৫ রানে ফিরে গেলে চাপে পড়ে টাইগাররা।

শ্রীলঙ্কার থারিন্দু রত্নানায়েকের ঘূর্ণি বোলিংয়ে এই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে হাল ধরেন শান্ত ও মুশফিক।

দীর্ঘ সময় ধরে সেঞ্চুরির জন্য অপেক্ষা করা এই দুই ব্যাটারই আজ দেখালেন অভিজ্ঞতার ছাপ। ২০২ বলে শান্ত পূর্ণ করেন তার শতক, ইনিংসে ছিল ১১টি চার ও ১টি ছক্কা। লাল বলে সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০২৩ সালের নভেম্বরে সিলেটে টেস্টে, প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড।

অপেক্ষা করতে হয়েছে ১৯ মাস। অন্যদিকে, ১৭৬ বলে শতক পূর্ণ করে মুশফিকও ভুলে গেলেন টানা ১৩ ইনিংসের সেঞ্চুরিহীন সময়। গত বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের ইনিংসের পর এই প্রথম তিনি তিন অঙ্কের ঘরে পৌঁছালেন। সাত টেস্টে রান খরার পর এই ইনিংস যেন তার ঘুরে দাঁড়ানোর প্রতীক।

দিন শেষে বাংলাদেশ বিনা উইকেটে ২৪৭ রান তুলে খেলা শেষ করে। শান্ত ২৬০ বলে ১৪ চার ও ১ ছয়ে ১৩৬ রানে এবং মুশফিক ১৮৬ বলে ৫ চারে ১০৫ রান করে অপরাজিত রয়েছেন। শ্রীলঙ্কা বোলারদের চেপে ধরে প্রথম দিনেরই খেলায় প্রাধান্য প্রতিষ্ঠা করেছে সফরকারীরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। আগের চক্রে শেষ দিকে ধারাবাহিকভাবে ভালো খেলে সাত নম্বরে উঠে এসেছিল দলটি। এবার শান্তর নেতৃত্বে নতুন চক্রে বাংলাদেশ চায় ছয়ের কোটায় পৌঁছাতে।

বাংলাদেশ একাদশ :

নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।

শ্রীলঙ্কা একাদশ :
পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), মিলান রত্নায়েকে, থারিন্দু রথনায়েক, প্রবাত জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।