1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ,সহ ৩৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন - Khulnar Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, জিডি ধারালো দা দিয়ে হত্যার হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ,সহ ৩৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৭৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নসহ (২য় সংশোধিত) ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে তিন হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে।

এর মধ্যে সরকারি তহবিল থেকে দুই হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৮১২ কোটি ৯৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪৫ কোটি ৬ লাখ টাকা ব্যয় করা হবে।

বুধবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

সভাশেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন হবে ২ হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা।
এছাড়া প্রকল্প ঋণ ৮১২ কোটি ৯৫ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন হবে ১৪৫ কোটি ৬ লাখ টাকা।

তিনি আরও বলেন, জেলায় জেলায় স্থাপন হওয়া সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভবিষ্যৎ কি হবে তা বলতে পারছে না সরকার । সে কারণেই জেলা পর্যায়ের নতুন বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন বা সমপ্রসারণে নতুন করে কোন প্রকল্প হাতে নেবে না সরকার।

পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র সচল রয়েছে। তবে, এই প্রকল্প নির্মাণের পর প্রকল্প পরিচালক ৬ হাজার ৫৭১ কোটি টাকার কোনো হিসাব দেননি। পিডি বর্তমানে পলাতক রয়েছেন। প্রকল্প নির্মাণে আমাদের সবারই তদারকি বাড়ানো উচিত।

একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, মাতারবাড়ি প্রকল্পে কিছু সমস্যা রয়েছে। এখানে নিম্নমানের কয়লা ব্যবহার করা হচ্ছে। দূষিত কয়লা পাওয়া গেছে এবং তা পরীক্ষার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের বয়লারে ছাই পাওয়া গেছে এবং রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করা হচ্ছে না।তিনি আরও উল্লেখ করেন, হাতিরঝিলের পানি দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এটি পরিষ্কার করা প্রয়োজন। মশা বিস্তার লাভ করছে। দেশে বেড়িবাঁধ ভাঙনের সমস্যা রয়েছে, যার জন্য একটি কমিটি গঠন করে তদন্ত করা হবে। আন্তঃমন্ত্রণালয় তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় অনুমোদিত প্রকল্পসমূহ: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৭টি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ (৩য় সংশোধিত) প্রকল্প। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রিভেনশন অব ভায়োলেন্স এ্যান্ড হার্মফুল প্র্যাকটিসেস অ্যাগেইনস্ট চিলড্রেন এ্যান্ড উইমেন ইন বাংলাদেশ প্রকল্প। নৌপরিবহন মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন (১ম সংশোধিত); ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (কম্পোনেন্ট টু এ্যান্ড থ্রি) (দ্বিতীয় সংশোধিত) ও বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস এ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং) (ডিডিএম পার্ট) প্রকল্প। কৃষি মন্ত্রণালয়ের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উইকেয়ার ফেজ-১: ঝিনাইদহ-যশোর মহাসড়ক (এন-৭) উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বৃহত্তর কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়) (১ম সংশোধিত)।

মেয়াদ বর্ধিত ৩ প্রকল্প: ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নয়ন-সংক্রান্ত ভূমি অধিগ্রহণ; খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (২য় সংশোধিত) ও জাতীয় চিত্রশালা এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র সমপ্রসারণ ও অসমাপ্ত কাজ সমাপ্তকরণ (১ম সংশোধিত) প্রকল্প।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।