1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শেবাচিম প্রাক্তন ছাত্র সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত বালকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তথ্য চেয়েছে পুলিশ

শেবাচিম প্রাক্তন ছাত্র সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২১৩ বার শেয়ার হয়েছে

ডা: রাফসান জনি আবির|| সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও জুলাই’২৪ গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহত দের দ্রুত সুস্থতা কামনায়

১৫ই মার্চ  শনিবার ঢাকা পিজির সুপার স্পেশালাইজড হাসপাতালে শেবাচিম প্রাক্তন ছাত্র সমিতি উদ্যোগে বিকেল ৫ টায় এক ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,  শেবাচিম এর প্রাক্তন ছাত্র সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, শেবাচিম জাতীয়তাবাদের গর্ব,বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সহ: সম্পাদক ও ড্যাবের যুগ্ম মহাসচিব, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা.পারভেজ রেজা কাকন সহ শেবাচিম ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

অতিথির বক্তব্যে তিনি বলেন ছাত্র-জনতার আন্দোলনের ফসল বর্তমান অর্ন্তবরতী সরকার। ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব নেয়ার মুল উদ্দেশ্য ছিলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া।
জনগণ ভোটের মাধ্যমে কারা দেশ চালাবে তা নির্ধারণ করবেন। কিন্তু আমরা কি দেখলাম; দায়িত্ব নেবার পর থেকে ইউনুস সরকার রাস্ট্র সংস্কারের নামে কাল ক্ষেপন করছেন। হ্যাঁ সংস্কারের প্রয়োজন রয়েছে,

আর প্রয়োজন রয়েছে বলেই বিএনপি ২০২৩ সালে রাষ্ট্র মেরামতের জন্য ৩১দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। কিন্তু আমরা দেখছি নির্বাচন বিলম্বিত করার জন্য বর্তমান সরকার সংস্কারের কৌশলকে বেছে নিয়েছে। দেশে নির্বাচিত সরকার নেই বলে আইন-শৃঙ্খলার অবনতি চরমে পৌছেছে।

পবিত্র রমজান মাসের দ্রব্যমূল্য আকাশ ছোয়া। মানুষের জীবনের নিরাপত্তা নেই। খুনের ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। নারী ও শিশু ধর্ষণ অতীতের রেকর্ড ভেঙ্গেছে। রাস্তায় যাকে খুশি, যাকে পাচ্ছে কোপাচ্ছে। এভাবে চলতে পারে না। দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে তিনি অর্ন্তবরতী সরকারের প্রতি আহবান জানিয়েছে।

তিনি আরো বলেন, বিগত ১৬ বছরে দেশে চিকিৎসা ব্যবস্থায় চরম বিপর্যয় ঘটেছে। ড্যাবের সদস্যরা পেশাগত ক্ষেত্রে নানা ধরণের বৈষম্যের শিকার হয়েছেন। প্রশাসন যোগ্য, দক্ষ, সৎ ও ন্যায়পরায়ণ মানবিক না হলে সমাজে অন্যায়, খুন, জখম, নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক।
এ থেকে পরিত্রান পেতে জনগণের সরকারের বিকল্প নেই।

এ সময়  শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর প্রাক্তন ছাত্রদলের সকল নেতাকর্মী ও সদস্যবৃন্দ,অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।