1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কয়রায় সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১

  • প্রকাশিত : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪২ বার শেয়ার হয়েছে

কয়রা প্রতিনিধি ||খুলনার কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে একজনকে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কয়রার মহারাজপুর ইউনিয়নের শিমলার আইট গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মো. আবুল কাশেম সরদার দৈনিক জনতা পত্রিকার চিফফটো সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল হালিমের বড় ভাই। হামলার ঘটনায় আহত আবুল কাশেম কয়রা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে কয়রার মহারাজপুর ইউনিয়নের শিমলার আইট গ্রামের মো. আবুল কাশেম সরদারের সাথে প্রতিবেশী মিনারুল সরদার ও মনিরুল সরদার এছার আলীর সরদার মুনছুর সরদার গংদের মধ্যে বিরোধ চলে আসছে। তারই রেশ ধরে বুধবার হঠাৎ তারা জায়গা দখল করতে আসে। এ সময় আবুল কাশেম সরদার ঘটনাস্থালে আসলে এক পর্যায়ে মিনারুল, মনিরুল ও তাদের লোকজন সাংবাদিক আব্দুল হালিমের বাড়িতে হামলা করে।

এ সময় হামলাকারীদের বাধা দিলে সাংবাদিক আব্দুল হালিমের বড় ভাই মো. আবুল কাশেম সরদারকে পিটিয়ে গুরুতর আহত করে। এতে সাংবাদিক হালিমের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে প্রতিপক্ষরা এখনও সাংবাদিক হালিমের পরিবারের লোকজনদের হুমকি-ধামকি অব্যাহত রেখেছে।

কয়রা থানার ওসি জিএম ইমদাদুল হক বলেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শিমলার আইট গ্রামে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়। আহত আবুল কাশেম সরদার থানায় সাধারণ ডায়েরি করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।