1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
রামদা:বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

রামদা:বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৪ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি|| খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষে সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেওয়া খুলনার দৌলতপুর থানা যুবদলের সা‌বেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের পর তার অপকর্মের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর দৌলতপুর মহেশ্বরপাশা ক্রস রোড এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান মোল্লা দীর্ঘদিন ধরেই যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। নগর যুবদলের শফিকুল আলম তুহিন ও শের আলম সান্টুর নেতৃত্বাধীন কমিটির সময় তিনি দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি ছিলেন। এরপর দীর্ঘদিন ধরে তিনি কমিটিতে নেই। তবে নিজেকে মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক পরিচয় দিতেন।

নাম প্রকাশ না করার শর্তে দৌলতপুর বিএনপি নেতারা জানান, মাহবুবের বিরুদ্ধে মাদক বিক্রি, মটর সাইকেল চোর সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। তার বিরুদ্ধে ২০২০ সালের ১০ এপ্রিল আড়ংঘাটা থানায় ১নং মাদক মামলার কার্যক্রম এখনও চলছে। গত ৫ আগস্টের পর এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন তিনি। মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি, প্রবাসীদের হয়রানী করে টাকা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খানজাহান আলী থানায় বিএনপির অপরপক্ষের ওপর হামলার ঘটনায় নেতৃত্ব দিয়ে বর্তমান নেতাদের আস্থাভাজন হন তিনি। এছাড়া কুয়েটের বিভিন্ন দরপত্র নিয়ন্ত্রণ নিতে ইদানিং কুয়েট এলাকায় ঘোরাঘুরি করছিলেন মাহবুব। এজন্য সংঘর্ষের সংবাদ পেয়ে দলবল নিয়ে অস্ত্র হাতে নেমে পড়েন।

গত ১৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাম দা হাতে তার ছবি ছড়িয়ে পড়লে তাকে শাস্তির আওতায় আনার দাবি ওঠে। রাতেই তাকে বহিষ্কার করে যুবদল।

কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি মাহবুবুর রহমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন ।’

এ ব্যাপারে মাহবুবুর রহমান বলেন, তার বিরুদ্ধে প্রতিটি অভিযোগ মিথ্যা ও বানোয়াট। রামদা হাতে ছবিটি পুরাতন এবং একতরফা নির্বাচন প্রতিহতের সময় ধারণ করা। পুরাতন ছবির কারণে বহিষ্কারের প্রতিবাদ করেননি কেন-প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ করবো না।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।