1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলে বৃদ্ধার জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নড়াইলে বৃদ্ধার জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮০ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি || নড়াইল সদর উপজেলায় এক বিধবা বৃদ্ধার জমি দখল করে ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের রতডাঙ্গা গ্রামে।এ ঘটনায় ভুক্তভোগী শুভা রাণী বিশ্বাস নড়াইল সদর থানায় একটি অভিযোগ করেছেন। অভিযুক্তরা একই গ্রামের মৃত গোবিন্দ অধিকারীর ছেলে শুসান অধিকারী ও সমীর অধিকারী।

ভুক্তভোগী শুভা রানী অভিযোগে উল্লেখ করেছেন, অভিযুক্ত শুসান ছোটবেলা থেকে শুভা রানীদের বাড়িতে থেকে তাদের জমিতে কাজকর্ম করতেন। বছরখানেক আগে শুভা রাণীর স্বামী মারা যান৷ এরপর থেকে শুভা রাণী একাই বসবাস করতেন৷ একপর্যায়ে গত ১২ ফেব্রুয়ারি শুসান ও সমীর লোকজন নিয়ে শুভা রাণীর বাড়িতে এসে তাঁর ঘরবাড়ি ভেঙে ফেলেন। এসময় শুভা রাণী বাড়ি ভাঙতে বাঁধা দিলে শুসান বলেন, ‘তোমার স্বামী আমার জমি লিখে দিয়েছে, তোমরা আমাদের বাড়ি খালি করে দাও’। বাধ্য হয়ে ওইদিনই শুভা রাণী নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ করেন।

শুভা রাণী বলেন, আমার স্বামী জমি লিখে দিলে তো আমি জানতাম। ওরা জাল দলিল করে জমি দখল করেছে। এ নিয়ে আদালতে ৩-৪ বছর ধরে মামলাও চলছে। ঘরবাড়ি ভাঙতে এলে আমি বাঁধা দিয়েছিলাম, ওরা শোনেনি। পরে থানায় অভিযোগ দিয়ে এসে দেখি, ঘরের মেঝের মাটি পর্যন্ত কেটে ফেলেছে। গাছগাছালি কেটে ফেলেছে।

জানতে চাইলে অভিযুক্ত শুসান বলেন,ঘরবাড়িসহ এই জমি আমার কেনা। আমার ঘর-দরজা নষ্ট হয়ে গেছে, তাই ভেঙে নতুন করে ঘর করতিছি।জমির মালিকানা নিয়ে চলমান বিষয়টি স্বীকার করে শুসান বলেন,আমাকে জমিতে উঠতে না দেওয়ার জন্য মিথ্যা মামলা করেছে। মামলায় এখনো কারও পক্ষে রায় হয়নি। কিন্তু আদালত আমাকে জমিতে উঠতেও নিষেধ করিনি। তাই আমার বাড়ি আমি ভাঙছি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) সাজেদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর বিট অফিসার প্রেরন করি। জানা যায় নিজেরা নিজের বাড়ি ভেঙ্গে ঘর তৈরী করছে, জমি নিয়ে আদালতে মামলা চলমান আছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।